বেনাপোলে ৩০ লক্ষ টাকার স্বর্ণ সহ একজন আটক | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বেনাপোলে ৩০ লক্ষ টাকার স্বর্ণ সহ একজন আটক

বেনাপোলে ৩০ লক্ষ টাকার স্বর্ণ সহ একজন আটক

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল সীমান্তে রবিবার (১৪ মার্চ) বিকালে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামের এবি ইট ভাটার সামনে থেকে ভারতে পাচার সময় ৪ পিস স্বর্ণের বার (০.৪৩৪ কেজি ) ও একটি মোটর সাইকেল সহ আব্দুল জলিল নামে একজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র সদস্য’রা। আটক জলিল বেনাপোল ছোট আঁচড়া গ্রামের মৃত মহারম আলীর ছেলে।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারতে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান সহ এক যুবক মোটরসাইকেল যোগে বেনাপোল পোর্ট থানার বোয়ালিয়া গ্রামে যাচ্ছে। এমন খবরে বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে সন্দেহ ভাজন মোটরসাইকেল আরোহি জলিলকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করলে কোমরে বাধা অবস্থায় ৪ পিস স্বর্ণের বার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত স্বর্ণের সিজার মূল্য ৩০ লক্ষ টাকা।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!