আমতলীতে চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার | আপন নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ আমতলীতে বিএনপি নেতার বি’রু’দ্ধে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন কৃষি উৎপাদন ও গ্রামীণ উন্নয়নে কাজ করছে সরকার-এমপি এবিএম মোশাররফ হোসেন
আমতলীতে চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আমতলীতে চার চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার চেয়ারম্যান প্রার্থী, দুইজন সংরক্ষিত নারী সদস্য এবং তিনজন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। বুধবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম এ মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ১১ এপ্রিল। এ নির্বাচনে গত বৃহস্পতিবার ৫১ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে বুধবার গুলিশাখালীর বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম, মোঃ তোফাজ্জেল হোসেন, চাওড়ার আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী মোঃ আলমগীর কবির মোল্লা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে মোসাঃ মজিবুননেছা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এছাড়া দুইজন সংরক্ষিত নারী সদস্য এবং তিন সাধারণ সদস্য মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আমতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, চারজন চেয়ারম্যান, দুইজন সংরক্ষিত নারী সদস্য ও তিনজন সাধারণ সদস্য মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!