বেনাপোলে চেকপোষ্টে ফেন্সিডিলসহ আটক-১ | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বেনাপোলে চেকপোষ্টে ফেন্সিডিলসহ আটক-১

বেনাপোলে চেকপোষ্টে ফেন্সিডিলসহ আটক-১

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল আমড়াখালী বিজিবি চেকপোষ্টের সামনে থেকে সোমবার (১৯ এপ্রিল) রাতে ১০৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ শাহিন হোসেন (২৫) কে আটক করেছে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের সদস্যরা।

আটক শাহিন হোসেন বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের মৃত মো. রেজাউল হোসেনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোষ্টের মোঃ খোরশেদ আলমের নেতৃত্বে একটি মোটরভ্যানে অভিযান চালিয়ে ১০৯ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ফেন্সিডিলের সিজার মূল্য এক লক্ষ তিন হাজার ছয়শত টাকা। আটক মাদক বিক্রেতাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা উদ্ধার মাদকসহ আসামীর বিষয়টি নিশ্চিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!