কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় কলেজছাত্রী মুনিয়া | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় কলেজছাত্রী মুনিয়া

কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় কলেজছাত্রী মুনিয়া

অনলাইন ডেস্কঃ কুমিল্লায় বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়াকে। মঙ্গলবার বাদআসর জানাজা শেষে নগরীর টমছমব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকাল সাড়ে ৪টায় নগরীর উত্তর বাগিচাগাঁও এলাকার অরণি হাউজের সামনে আসে মুনিয়ার লাশ বহন করা গাড়ি। সেখানে অপেক্ষমাণ স্বজনরা লাশের গাড়িতে এক পলক দেখেন মুনিয়াকে, জানান অশ্রুসিক্ত শেষ বিদায়। স্বজনদের আহাজারি থামছে না।

পরে সেখানে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন, আমার বোনকে মানসিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। আমি মামলা করেছি, এই সুষ্ঠু বিচার চাই।

উল্লেখ্য, ঢাকার একটি কলেজের ছাত্রী ছিলেন কুমিল্লার মেয়ে মোসারাত জাহান মুনিয়া। রাজধানীর গুলশানের ১২০ নম্বর রোডের একটি বাড়ির অভিজাত ফ্ল্যাটে গেল মাসের ১ তারিখে ভাড়ায় উঠেন তিনি। সোমবার সন্ধ্যায় ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে গুলশান থানা পুলিশ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!