রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক হারুন কলাপাড়ায় স্বামী কা’রাগা’রে, বসতভিটা দ/খ/ল ও হা/ম/লার অভিযোগে সংবাদ সম্মেলনে আছিয়া বেগম পায়রা বন্দরের উপপরিচালকের সাথে কলাপাড়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়
আমতলীতে সংঘর্ষে নারীসহ আহত-৬

আমতলীতে সংঘর্ষে নারীসহ আহত-৬

আমতলীতে গরুর বাছুরে মুগডাল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত-৬
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতে গরুর বাছুরে মুগডাল খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহত চারজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার উত্তর তারিকাটা গ্রামে বুধবার সকাল ১০ টার দিকে।
জানাগেছে, উপজেলার উত্তর তারিকাটা গ্রামের মোশাররফ সিকদারের ক্ষেতের মুগডাল দেলোয়ার সিকদারের একটি গরুর বাছুওে (বাচ্চা) খাচ্ছিল। ওই গরুর বাছুর মোশাররফ সিকদার তাড়িয়ে দেয়। এ নিয়ে মোশাররফ সিকদার ও দেলোয়ার সিকদারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। এতে দু’পক্ষের নারীসহ ৬ জন আহত হয়। গুরুতর আহত মোশাররফ সিকদারকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এবং মোঃ শাহ আলম সিকদার, দেলোয়ার সিকদার ও শানু সিকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অপর আহত আল আমিন ও মাহমুদাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
আহত শাহ আলম সিকদার অভিযোগ করে বলেন, মুগডাল ক্ষেতে গরুর বাছুর তাড়িয়ে দেয়ার ক্ষিপ্ত হয়ে দেলোয়ার সিকদার ও তার লোকজন আমাদের চারজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।
আহত দেলোয়ার সিকদার মারধরের কথা অস্বীকার করে বলেন, অহেতুক আমাকে ও আমার ভাইকে মোশাররফ সিকদার ও তার লোকজনে মারধর করেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোঃ ইমদাদুল হক চৌধুরী বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!