আমতলীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরন

আমতলীতে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাসে আমতলীর কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।

জানাগেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষায় সরকার গত ৫ মার্চ সাধারণ ছুটি ঘোষনা করে লকডাউন দেন। ওই সময় থেকে লকডাউন অব্যাহত আছে। এতে আমতলী উপজেলার অন্তত ৪৫ হাজার শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরে। ওই কর্মহীন মানুষের কষ্টের কথা বিবেচনা করে আমতলী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে খাদ্য সহায়তা বরাদ্দ দেয়। বৃহস্পতিবার কর্মহীন ১০০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সহায়তা বিতরন করা হয়। উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান এ বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজ হোসাইন ও অফিস সহকারী মঞ্জুর আহম্মেদ। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ডাল, চিনি, সোয়াবিন তেল, পিয়াজ, সেমাই, লবন, গুড়াদুধ ও সাবান দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্মহীন মানুষের জন্য উপহার হিসেবে খাদ্য সহায়তা বরাদ্দ দিয়েছেন। ১০০ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!