সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধন করলেন রিমন সিকদার কলাপাড়ায় জমি বিরোধের জেরে অর্ধশতাধিক ফলন্ত গাছ কাটার অভিযোগ কলাপাড়ায় বিএনপির জরুরি সভা, প্রধান অতিথি এমপি এবিএম মোশাররফ হোসেন রাস-পূর্ণিমায় কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা, ২৩ নভেম্বর ২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান হারুন মাতব্বরের বাবা-মায়ের কবর জিয়ারত করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন আমতলীতে ৫ লাখ টাকা চাঁ/দা দাবির অভিযোগ, দুই যুবককে তুলে নিয়ে নি র্যা ত নের পর পুলিশে সোপর্দ আমতলী সরকারী জমি দ’খ’লের অভিযোগ; বাঁধা দেওয়ায় ভুমি সহকারীকে লাঞ্ছিত; প্রতিবাদে মা/ন/ব/ব/ন্ধন মহিপুরে ৯২ পিস ই’য়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে’ফ’তা’র নি/খোঁ/জের দুদিন পর কুয়াকাটা থেকে উ দ্ধা র বিচারক শেখ ফারহান নাদীম আমতলীতে লকডাউন ঘিরে ককটেল বি’স্ফো’রণ ও গাড়ী ভাং-চু’রে’র ঘটনায় গ্রে প্তা র ১২
করোনা উপেক্ষা করে আমতলীর ঈদবাজারে উপচে পড়া ভীড়

করোনা উপেক্ষা করে আমতলীর ঈদবাজারে উপচে পড়া ভীড়

করোনা উপেক্ষা করে আমতলীর ঈদবাজারে উপচে পড়া ভীড়
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাস উপেক্ষা করে আমতলীতে ঈদ বাজারে ক্রেতাদের উপচে পড়া ভীড়। বিপনী বিতান, কসমেটিক্স ও পোশাকের দোকানে ঠাসাঠাসি করে ক্রেতারা পণ্য ক্রয় করছেন। ক্রেতাদের মাঝে প্রাণঘাতী করোনা ভাইরাসের আতঙ্ক নেই। উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।
জানাগেছে, করোনা ভাইরাস রোধে সরকার গত ৫ মার্চ সারাদেশ ব্যাপী লকডাউন ঘোষনা করেন। এ লকডাউন অব্যাহত আছে। কিন্তু আমতলীর প্রশাসন লকডাউন পালনে তেমন কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ সচেতন মহলের। এই সুযোগে ১৫ রমজান থেকে সরকারী নির্দেশনা উপেক্ষা করে মানুষ ঈদ বাজারে উপচে পড়া ভীর জমিয়েছেন। তাদের মাঝে প্রাণঘাতী করোনার আতঙ্ক নেই। বিপনী বিতান, কসমেটিক্স ও পোশাকের দোকানে স্বাস্থ্যবিধি না মেনে ক্রেতারা উপচে পড়া ভীর করলেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে কোন পদক্ষেপ নেয়নি। ক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনেই কেনাকাটা করছেন। এতে উপজেলা শহরে করোনার ঝুঁকি বেড়েই চলছে। দ্রুত এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন আমতলী পৌর নাগরিক ফোরামের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস।
শনিবার আমতলী পৌর শহরের বাজার ঘুরে দেখাগেছে, বিপনী বিতান, কসমেটিক্স ও পোশাকের দোকানে ক্রেতাদের রয়েছে উপচে পরা ভীর। স্বাস্থ্যবিধি না মেনেই তারা কেনাকাটা করছেন। এতে উপজেলা প্রশাসনের নজর দাবী নেই।
ক্রেতা আল আমিন, জহিরুল ও আয়নাল বলেন, উপজেলা শহরের সকল দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীর। দোকানগুলোতে ঠেলাঠেলি করে প্রবেশ করতে হয়। স্বাস্থ্যবিধি কেহই মানছেন না। এতে করোনা ঝুঁকি বেড়েই চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দোকান কর্মচারী বলেন, ক্রেতারা স্বাস্থ্যবিধি না মেনেই দোকানগুলোতে ভীর করছে। চেষ্টা করেও স্বাস্থ্যবিধি মানাতে পারছি না। এদের মাঝে করোনা আতঙ্ক নেই।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, স্বাস্থ্যবিধি মানতে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আরো বলেন, যারা সরকারী নির্দেশনা উপেক্ষা করবে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ব্যবস্থা করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!