আমতলীতে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ইমাম ও হাফেজদের নগদ টাকা বিতরন | আপন নিউজ

শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমতলীতে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ইমাম ও হাফেজদের নগদ টাকা বিতরন

আমতলীতে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ইমাম ও হাফেজদের নগদ টাকা বিতরন

আমতলীতে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে ইমাম ও হাফেজদের নগদ টাকা বিতরন

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী সদর ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মোঃ মোতাহার উদ্দিন মৃধার ব্যক্তিগত তহবিল থেকে রবিবার দুপুরে খুড়িয়ার খেয়াঘাট জামে মসজিদে বসে ইউনিয়নের ১০২ জন ইমাম ও ৩০ জন হাফেজদের মধ্যে ১ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৩২ হাজার টাকা ঈদ উপহার হিসেবে বিতরন করা হয়।
উপহারের টাকা ইমাম ও হাফেজদের মাঝে বিতরন করেন আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা। টাকা বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক জাকির হোসেন, চলাভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান, খুরিয়ার খেয়াঘাট জামে মসজিদের ইমাম মাওলানা আলহাজ্ব রাশেদুল হাসান, গাজীপুর মাদ্রাসার প্রভাষক মাওলানা কামরুজ্জামান প্রমুখ। মোতাহার উদ্দিন মৃধা বলেন, পবিত্র ঈদ এবং এই করোনা কালীন সময় ইমাম এবং হাফেজদের মুখে হাসি ফোটানোর জন্য আমার ব্যাক্তিগত তহবিল থেকে এই উপহারের টাকা দেওয়া হলো। তিনি আরো বলেন, আমি যতদিন বাঁচবো আলেম ওলামাদের এভাবে সাহায্য সহযোগীতা দিয়ে যাবো।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!