শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কুয়াকাটায় পর্যটকদের ভিড় ঠেকাতে ট্যুরিষ্ট পুলিশের মাইকিং

কুয়াকাটায় পর্যটকদের ভিড় ঠেকাতে ট্যুরিষ্ট পুলিশের মাইকিং

কুয়াকাটায় পর্যটকদের ভিড় ঠেকাতে ট্যুরিষ্ট পুলিশের মাইকিং

বিশেষ প্রতিবেদকঃ করোনা সংক্রমন এড়াতে কুয়াকাটার দর্শনীয় স্থানে ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করে ট্যুরিষ্ট পুলিশের মাইকিং অব্যাহত থাকার পরও ঈদের দিন দুপুরের পর থেকে দর্শনার্থীদের ভীড় বাড়তে থাকে কুয়াকাটায়। এতে সৈকতের প্রতিটি প্রবেশদ্বারে কড়া পাহারা বসায় ট্যুরিষ্ট পুলিশ।

শুক্রবার দুপুরের পর থেকে দর্শনার্থীরা মোটর সাইকেল নিয়ে কুয়াকাটা সৈকতে ভীড় করতে থাকে। বিকেলের দিকে পুলিশের বাঁধা উপেক্ষা করে বিভিন্ন স্পট থেকে সৈকতে নামে ভ্রমন পিপাসু দর্শনার্থীরা। সৈকতে পর্যটকদের সেলফি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নরেচড়ে বসে ট্যুরিষ্ট পুলিশ। এরপর মোটরসাইকেল ও জিপ গাড়ি নিয়ে দর্শনার্থীদের নিজ নিজ গন্তেব্যে ফেরৎ যাওয়ার জন্য মাইকিং শুরু করে ট্যুরিষ্ট পুলিশ। শনিবার সকাল থেকে সৈকতে প্রবেশে কড়া হুঁশিয়ারী উচ্চারনের পরও জিরো পয়েন্টের পশ্চিমে ব্লক বাইন্ডিং বীচ এরিয়ায় দেখা মেলে পর্যটকদের।

কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট এসোসিয়েশন (কুটুম)’র সহ-সভাপতি হোসাইন আমির বলেন, ‘ঈদের প্রথম দিন উল্লেখযোগ্য সংখ্যক দর্শনার্থী পুলিশের বাঁধা উপেক্ষা করে সৈকতে নেমে পড়লেও শনিবার সৈকতে প্রবেশে বাঁধা প্রদান করছে
ট্যুরিষ্ট পুলিশ।’

ট্যুরিষ্ট পুলিশ কুয়াকাটা জোন’র ইনচার্জ বদরুল কবির বলেন, ‘ঈদের দিন দুপুরের পর পাঁচ হাজারের মতো দর্শনার্থী সৈকতে নেমেছিলো। আমরা মাইকিং করে ত্রিশ মিনিটের মধ্যে নিজ নিজ গন্তব্যে তাদের ফেরৎ পাঠাতে সক্ষম হয়েছি। এরপর সৈকতের প্রতিটি প্রবেশদ্বারে ট্যুরিষ্ট পুলিশের কড়া পাহারা বসানো হয়’।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!