করোনার টিকা সংঙ্কট; দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলীর ১০০০ মানুষ | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
করোনার টিকা সংঙ্কট; দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলীর ১০০০ মানুষ

করোনার টিকা সংঙ্কট; দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলীর ১০০০ মানুষ

করোনার টিকা সংঙ্কট; দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলীর ১০০০ মানুষ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সুরক্ষা টিকার সংঙ্কট থাকায় দ্বিতীয় ডোজ টিকা পাবে না আমতলী উপজেলার ১০০০ মানুষ।
এতে ভাইরাসের স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে পরবেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দ্বিতীয় ডোজ টিকা সরবরাহের দাবী জানিয়েছেন সচেতন নাগরিক মোঃ আবুল হোসেন বিশ্বাস।
জানাগেছে, করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে সুরক্ষায় সরকার গত ৭ ফেব্রুয়ারী টিকাদান কর্মসুচী শুরু করে। আমতলীতে গত ৩ এপ্রিল প্রথম ডোজ টিকা দেয়া শেষ হয়। উপজেলার ৫ হাজার ৭’শ ৭২ জন মানুষ প্রথম ডোজ স্বাস্থ্য সুরক্ষা টিকা নিয়েছেন। গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ টিকা দেয়া শুরু করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গত দের মাসে আমতলীর ৪ হাজার ১ ’শ ৮৩ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। এক হাজার ৫’শ ৮৯ মানুষ দ্বিতীয় ডোজ টিকা নেয়া বাকী আছে। খোজ নিয়ে জানাগেছে, হাসপাতালের স্টোরে ৫৩ ভায়েল টিকা রয়েছে। এতে ৫৩০ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবেন। দ্রæত টিকা সরবরাহ না হলে উপজেলার এক হাজার ৫৯ জন মানুষ দ্বিতীয় ডোজ টিকা দেয়া থেকে বি ত হবেন।
আমতলী পৌর নাগরিক কমিটির সভাপতি সরকারী কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আবুল হোসেন বিশ্বাস বলেন, হাসপাতালে টিকার সংঙ্কট থাকায় প্রথম ডোজ টিকা নেয়া এক হাজারের বেশী মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাবেন না। এতে তারা স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে পরবে। দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমতলীতে টিকা সরবরাহের দাবী জানাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল মোনায়েম সাদ বলেন, দ্বিতীয় ডোজ দিকার সংকর রয়েছে। ইতিমধ্যে ৪ হাজার ১’শ ৮৩ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। তিনি আরো বলেন, স্টোরে ৫৩ ভায়েল টিকা রয়েছে। এতে ৫’শ ৩০ জন মানুষকে দেয়া যাবে। টিকা সংঙ্কটের কথা উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সময়ের মধ্যে টিকা না আসলে অন্তত এক হাজারের বেশী মানুষকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া যাবে না।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!