কলাপাড়াসহ গোটা উপকূলে জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক কলাপাড়ায় যুবদল অফিসে ডেকে মা’রধ’র; কয়েকদিন পর ইদ্রিস খানের মৃ’ত্যু
কলাপাড়াসহ গোটা উপকূলে জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে

কলাপাড়াসহ গোটা উপকূলে জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে

কলাপাড়াসহ গোটা উপকূলে জোয়ারের জলোচ্ছ্বাসে ভাসছে

আপন নিউজ ডেস্কঃ পূর্নিমা ও ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে বাতাসে কলাপাড়ার পায়রা বন্দরসহ গোটা উপকূলে বেড়িবাঁধের বাইরের জনপদ অস্বাভাবিক জোয়ারে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভাসছে। শত শত বাড়ি-ঘরে জোয়ারের পানির প্লাবন বইছে।

মঙ্গলবার (২৫ মে) সকাল থেকে জলোচ্ছ্বাসের ঝাপটা শুরু হয়েছে। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। ধুলাসার ইউনিয়নের চর ধুলাসার এলাকায় জলোচ্ছ্বাসের প্রবল ঝাপটায় বেড়িবাঁধের রিভার সাইটের প্রায় ২০০ মিটার স্লোপ এক তৃতীয়াংশ ভেঙ্গে গেছে। চম্পাপুর ইউনিয়নের দেবপুরে বেড়িবাঁধের তিন স্পট ভেঙ্গে গেছে।
চম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান রিন্টু তালুকদার জানান, বাঁধের ভাঙ্গা অংশ দিয়ে এখন জমিতে, জনপদে লোনা পানি প্রবেশ করছে। কুয়াকাটায় সাগর প্রচন্ড উত্তাল রয়েছে। জোয়ারের ঝাপটায় প্রায় অর্ধশত ছোট দোকান ক্ষতির শিকার হয়েছে।ভেসে গেছে পর্যটকদের বসার ছাতা-বেঞ্চি। অস্বাভাবিক জোয়ারের জলোচ্ছ্বাস মানুষকে চরম উদ্বিগ্ন করে তুলেছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!