আমতলীতে গলায় লিচু আটকে পুলিশ পরিদর্শকের শিশু পুত্রের মৃত্যু | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলীতে গলায় লিচু আটকে পুলিশ পরিদর্শকের শিশু পুত্রের মৃত্যু

আমতলীতে গলায় লিচু আটকে পুলিশ পরিদর্শকের শিশু পুত্রের মৃত্যু

আমতলীতে গলায় লিচু আটকে পুলিশ পরিদর্শকের শিশু পুত্রের মৃত্যু

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীতর গলায় লিচুর বিচি আটকে বুধবার রাতে পুলিশ পরিদর্শক মোঃ ইব্রাহিম খলিলের ১৩ মাস বয়সী শিশু পুত্র মুয়াজের মৃত্যু হয়েছে। ঘটনা ঘটেছে পৌরসভার ৫নং ওয়ার্ডে সবুজবাগ এলাকায় বুধবার রাতে।
জানাগেছে, আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার বাসিন্দা ইব্রাহিম খলিল পুলিশ পরিদর্শক হিসেবে বরিশালের পুলিশ লাইনে কর্মরত আছেন। তিনি বুধবার বিকেলে ছুটিতে বাসায় আসেন। বাবার নিয়ে আসা লিচুর খোসা ফেলে শিশু মুয়াজের হাতে তুলে দেন ফুফু রুবি বেগম। শিশু মুয়াজ লিচু মুখে গিলে ফেলে। এতে শিশুর গলায় বিচিসহ লিচু আটকে পড়ে। স্বজনরা শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইমদাদুল হক চৌধুরী শিশু মুয়াজের গলা থেকে লিচুর বিচি বের করেন। কিন্তু শিশু মুয়াজ ততক্ষনে গুরুতর অসুস্থ হয়ে পরে। ওই রাতেই তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। ওই হাসপাতালে রাত সাড়ে ৯ টায় শিশু মুয়াজের মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইমদাদুল হক চৌধুরী বলেন, শিশুটির গলায় লিচু আটকে শ্বাস বন্ধ হয়ে অনেক সময় অতিবাহিত হওয়ায় তার ব্রেইন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো বলেন, বেশীক্ষণ শ্বাস বন্ধ থাকার ফলে তার শরীর নীল রং ধারন করে এবং অজ্ঞান হয়ে পরে। এ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পর লিচু বের করে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে জরুরী ভাবে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
শিশুটির নানা মাওলানা মো. রুহুল আমিন বলেন, মুয়াজকে বরিশাল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!