আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত; ২৫ হাজার মানুষ পানিবন্ধী | আপন নিউজ

শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
টিয়াখালীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় শহীদ শ‌ওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত লাইসেন্স ছাড়াই বরফকল পরিচালনা, কলাপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা কুয়াকাটার আবাসিক হোটেল থেকে অ’প’হৃ’ত কলেজছাত্রী উ’দ্ধা’র, আ’ট’ক ২ কলাপাড়ায় স্মার্ট ফোন না পেয়ে অভিমানে তরুণের আ’ত্ম’হ’ত্যা পিতা-মাতারা ছাত্রদ‌লের নেতৃ‌ত্বে! বিএন‌পি কোন প‌থে? হাসপাতালে দালাল-সিন্ডিকেট চক্রকে প্রতিমন্ত্রী নুরের হুঁশিয়ারি কলাপাড়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কলাপাড়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন সড়ক নির্মাণ কাজ শুরু গরুর ভেক্সিনে অতিরিক্ত টাকা আদায় কলাপাড়া পশু হাসপাতালের বি’রু’দ্ধে অনিয়মের অভিযোগ
আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত; ২৫ হাজার মানুষ পানিবন্ধী

আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত; ২৫ হাজার মানুষ পানিবন্ধী

আমতলীতে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে ১০ গ্রাম প্লাবিত; ২৫ হাজার মানুষ পানিবন্ধী

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর গুলিশাখালী ইউনিয়নের ষোল হাওলাদার এলাকার স্লুইজগেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ বুধবার রাতে ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই ১০ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। নষ্ট হয়েছে রবি ফসল ও পানের বরজ। বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ মাটির বস্তা ফেলে ওই বাঁধের সংস্কার কাজ শুরু করেছেন।
জানাগেছে, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাব কেটে গেলেও কমেনি পায়রা নদীতে পানির বৃদ্ধির প্রভাব। গত চার দিন ধরে অব্যাহতভাবে পায়রা নদীতে বিপদসীমার ৬২ সেন্টিমিটার উপরে পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার নিম্নঞ্চল তলিয়ে গেছে ও বিভিন্ন স্থানে বন্যা নিয়ন্ত্রন বাধ ঝুকিপূর্ণ হয়েছে। বুধবার রাতে পানি বৃদ্ধি পেয়ে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ষোল হাওলাদার এলাকার স্লুইজগেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি প্রবেশ করে হরিদ্রাবাড়িয়া, কলাগাছিয়া, গোজখালী, ক্লাবঘর, গুলিশাখালী, কালিবাড়ী, ফকিরখালী ও আঙ্গুলকাটাসহ ১০ গ্রাম প্লাবিত হয়েছে। এতে ওই ইউনিয়নের অন্তত ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছেন বলে দাবী করেন ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম।
কলাগাছিয়া গ্রামের শিক্ষক মোঃ জাকির হোসেন বলেন, জোয়ারের পানিতে বন্যা নিয়ন্ত্রন বাধ ভেঙ্গে পানি প্রবেশ করে লোকালয় তলিয়ে গেছে। এতে ১০ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ পানি বন্দি হয়ে পরেছে। তিনি আরো বলেন, বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ বন্ধ করতে না পারলে আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে।
হরিদ্রাবাড়িয়া গ্রামের মালেক মাষ্টার বলেন, বুধবার রাতে জোয়ারের পানির চাপে বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে লোকালয়ে পানি ঢুকে রবি ফসল ও পানের বরজের অনেক ক্ষতি হয়েছে।
পান চাষি শ্যামল শীল বলেন, বরজে পানি ঢুকে পান গাছ পচে যাচ্ছে।
গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল ইসলাম বলেন, পাইলিং দিয়ে বস্তায় মাটি ফেলে বাধ সংস্কারের কাজ শুরু করেছি।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আজিজুর রহমান সুজন বলেন, বাঁধ সংস্কার কাজ চলছে। দু’এক দিনের মধ্যে বাধ সংস্কার কাজ শেষ হবে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার আলম বলেন, ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ বন্যা নিয়ন্ত্রন বাধ পরিদর্শনে লোক পাঠিয়ে সংস্কার কাজ শুরু করতে নির্দেশ দিয়েছি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!