রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
পটুয়াখালীতে প্রেমের জের; তিন কিশোর-কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালীতে প্রেমের জের; তিন কিশোর-কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালীতে প্রেমের জের; তিন কিশোর-কিশোরীর আত্মহত্যা

পটুয়াখালী সংবাদদাতাঃপটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নে প্রেমের সম্পর্কের জেরে দুই কিশোর কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৫ জুন) ভোর রাতে মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন ওই গ্রামের মোঃ মজিবর রহমানের পুত্র মো. সোহেল (১৯) ও মো. হাবিব মিয়ার কন্যা নাসরিন আক্তার (১৩)।
অপর দিকে পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নে তানজিলা আক্তার (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বোনের দেবর সাথে সম্পর্ক থাকলে তাকে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে তার পরিবার। এতে সে আত্মহত্যা করে বলে জানা গেছে।




পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ বলেন, ‘নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারনা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কি কারনে তারা আত্মহত্যা করেছে সে বিষয়ে জানতে নিহতদের স্বজনদের সাথে আমরা কথা বলছি। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।’

নিহত সোহেল সদ্য এসএসসি পাস করেন এবং নাসরিন আক্তার ৮ম শ্রেণিতে পড়াশোনা করত।

অপর ঘটনায় স্থানীয় সূত্র জানান, তানজিলার সাথে তার বড় বোনের দেবর (বেয়াই) জুবায়ের এর সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তানজিলার পরিবার তাদের প্রেমের সম্পর্ক না মেনে অন্যত্র বিয়ে দেয়ার চেষ্টা করে। এ কারনে রাতে গলায় ফাঁস দিয়ে তানজিলা আত্মহত্যা করেন।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!