মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
বালিয়াতলী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী বাবুলের দোয়া ও সমর্থন কামনা মা’ম’লা তুলে না নেওয়ায় কলাপাড়ায় বাদীপক্ষের ওপর হা’ম’লা, জ’খ’ম ১ কলাপাড়ায় আপন নিউজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কুয়াকাটায় বীচ কার্নিভাল উৎসবকে ঘিরে মতবিনিময় সভা কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া
আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে মাছ বোঝাই পিকআপ নিয়স্ত্রন হারিয়ে ব্যবসায়ী মোঃ জাকির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা ঘটেছে রবিবার সকাল ৬ টার দিকে।
জানাগেছে, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামের শহীদুর রহমানের ছেলে মাছ ব্যবসায়ী মোঃ জাকির হোসেন রবিবার সকালে কুয়াকাটা থেকে ১০ ট্রাম মাছ পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-৬২৭৪) বোঝাই করে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে আমতলী-পটুয়াখালী মহাসড়কের মহিষকাটা কালভার্ট সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ সড়কের পাশে উল্টে পড়ে। এতে মাছ ব্যবসায়ী জাকির গাড়ীর নিতে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। ঘটনার পরপর পিকআপ চালক মোঃ মনু মিয়া পালিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের স্ত্রী মাহমুদা বেগমের দাবীর প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুত গতির পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে উল্টো পড়ে। ওই গাড়ীর নিচে চাপা পড়ে মাছ ব্যবসায়ী জাকির হোসেন নিহত হয়।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করনা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!