আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি

আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি

আমতলী পৌর শহরে ১৪৪ ধারা জারি

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ ১৬ জুন (বুধবার) আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একাধিক রাজনৈতিক সংগঠন মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজনের সম্ভবনায় আইন শৃখংলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার সকাল ৯ থেকে রাত ১২ টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার এ আদেশ জারি করেন।
জানাগেছে, আমতলীর যুবলীগ নেতা আবুল কালাম আজাদকে হত্যা চেষ্টার ঘটনায় গত শনিবার আওয়ামীলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের ১৫ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা হয়। আহত আজাদের বর্বরোচিত ঘটনার সাথে জড়িতদের বিচার দাবীতে বুধবার (১৬ জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। অপর দিকে এ মামলা থেকে অব্যহতি পেতে একই স্থানে মানববন্ধন ও বিক্ষোভ- সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও সহযোগী সংগঠন। একই স্থানে আওয়ামীলীগের দু’পক্ষ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা দেয়ায় আইন শৃখংলা চরম অবনতির আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান আমতলী পৌর শহরের ১৪৪ ধারা জারি করেছেন। বুধবার সকাল ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত এই ধারা বলবৎ থাকবে। মঙ্গলবার বিকেলে ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এ আদেশ জারি করেন।




আমতলী পৌর যুবলীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আরিফ-উল-হাসান আরিফ বলেন, প্রশাসন ১৪৪ ধারা জারি করায় আপাদত কর্মসূচী স্থগিত করা হয়েছে। কর্মসুচীর বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, ১৪৪ ধারা চলমান থাকা অবস্থায় মানববন্ধনসহ সকল প্রকার অননুমোদিত লোকের প্রবেশ সমাবেশ ও মাইকিং নিষিদ্ধ থাকবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!