আমতলী ইউনিয়ন নির্বাচনে ২৯ কেন্দ্র ঝুকিপূর্ণ | আপন নিউজ

রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ সহাবস্থানের বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান এমপি এবিএম মোশাররফ হোসেন কলাপাড়ায় গৌরবোজ্জ্বল ৯৯ এর নতুন কমিটি গঠন উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির ঈদ উপহার বিতরণ গাছের সাথে বেঁ’ধে পিটু’নি: কলাপাড়ায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের রাঙ্গাবালীতে বিএনপি’র দুই পক্ষের মধ্যে সং’ঘ’র্ষ: আ’হ’ত-১৫ তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি
আমতলী ইউনিয়ন নির্বাচনে ২৯ কেন্দ্র ঝুকিপূর্ণ

আমতলী ইউনিয়ন নির্বাচনে ২৯ কেন্দ্র ঝুকিপূর্ণ

আমতলী ইউনিয়ন নির্বাচনে ২৯ কেন্দ্র ঝুকিপূর্ণ

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ আমতলীর ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২১ জুন। এ নির্বাচনে ছয়টি ইউনিয়নের ৫৫ টি ভোট কেন্দ্রের মধ্যে ২৯ টি ভোট কেন্দ্র অধিক ঝুকিপূর্ণ। এ সকল কেন্দ্রে আইন শৃংখলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। এদিকে সুষ্ঠু ভোট গ্রহন ও আইন শৃখলা রক্ষায় মাঠে কাজ করবে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবিসহ ৬ টি টিম।
জানাগেছে, আগামী সোমবার (২১জুন) আমতলী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে প্রচার প্রচারনা শেষ। প্রার্থীরা ভোটারদের শেষ বারের মতো চলছে ভোট ভিক্ষা। ছয়টি ইউনিয়নের সুষ্ঠুভাবে ভোটদানে ৫৫ টি কেন্দ্র নির্ধারণ করেছেন উপজেলা নির্বাচন অফিস। এর মধ্যে ২৯ টি কেন্দ্রে অধিক ঝুঁকিপূর্ণ। এ ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে সুষ্ঠু ভোট গ্রহনে প্রশাসকের সর্বাত্মক সহযোগীতা দাবী করেছেন সংশ্লিষ্ট প্রার্থীরা। অপর দিকে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি ও স্টাইকিং ফোর্সসহ ৬ টি টিম কাজ করবে বলে জানান ওসি শাহ আলম হাওলাদার।




উল্লেখ্য, উপজেলায় ছয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৩ এবং সাধারণ সদস্য পদে ২২২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ তারিকুল ইসলাম বলেন, ঝুকিপূর্ণ কেন্দ্র চিহিৃত করেছি। ওই সকল ঝুকিপুর্ণ কেন্দ্রে অধিক পরিমান পুলিশ, র‌্যাব ও বিজিবি থাকবে। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সকল ব্যবস্থা নেয়া হয়েছে।
আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ার লক্ষে কাজ করছে আইন শৃখংলা বাহিনী। প্রত্যেক ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, স্টাইকিং ফোর্স ও মোবাইলে টিম গঠন করা হয়েছে। তারা মাঠে কাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!