বেনাপোলে আরো এক সপ্তাহ কঠোর লকডাউন | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
বেনাপোলে আরো এক সপ্তাহ কঠোর লকডাউন

বেনাপোলে আরো এক সপ্তাহ কঠোর লকডাউন

মোঃ জসীম উদ্দীন,শার্শা উপজেলা প্রতিনিধিঃ জেলা করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় বেনাপোলে আরো এক সপ্তাহ লকডাউন বাড়িয়ে ২৩ জুন হতে ২৯জুন পর্যন্ত করা হয়েছে।

বুধবার (২৩ জুন) বেনাপোলের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে বাঁশ দিয়ে লকডাউন ব্যানার ঝুঁলিয়ে রাখা হয়। অন্য কোন গ্রাম জেলা, উপজেলার মানুষ বেনাপোলে আসতে না পারে সেজন্য রাস্তায় কঠোর অবস্থানে দায়িত্ব পালন করছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। সকাল থেকেই বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস, ট্রেন, সকল প্রকার গণপরিবহন, সিএনজি, ইজিবাইক, ভ্যান, থ্রি হুইলার। ঔষধের দোকান, আইন-শৃঙ্খলা বাহিনী ও তাদের বহনকারী যানবাহন, সংবাদকর্মিদের গাড়ি লকডাউনের আওতামুক্ত রয়েছে। জরুরী প্রয়োজন ছাড়া বেনাপোল শহরে কাউকে ঢুকতে অথবা বের হতে দিচ্ছে না প্রশাসন।




বেনাপোল পোর্ট থানার ওসি অপারেশন আজিজুল হক বলেন, বেনাপোলে করোনা সংক্রমন দিনদিন বৃদ্ধি পাওয়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে জেলা প্রশাসন। লডকাউন বাস্তবায়ন উপলক্ষে আমরা জনগনকে সচেতন করছি। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ টহল এবং অবস্থান করছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!