বৃক্ষ রোপনে নেমে পড়েছে মহিপুর যুবলীগ নেতাকর্মীরা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
বৃক্ষ রোপনে নেমে পড়েছে মহিপুর যুবলীগ নেতাকর্মীরা

বৃক্ষ রোপনে নেমে পড়েছে মহিপুর যুবলীগ নেতাকর্মীরা

আপন নিউজ অফিস।। “উপকূল হবে সবুজ দেয়াল” এমন শ্লেগানকে সামনে রেখে বৃক্ষ রোপনে নেমে পড়েছে কলাপাড়া উপজেলার মহিপুর থানা যুবলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৫ জুন) দুপুরে কুয়াকাটা পৌরসভাসহ চারটি ইউনিয়নে এক যোগে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন তারা। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতৃত্বে দেশ ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে মহিপুর থানা যুবলীগ এ কর্মসূচীর আয়োজন করে।




কুয়াকাটা পর্যটন হলিডে হোমস্’র সামনেসহ বিভিন্ন স্থানে প্রায় এক’শ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এছাড়া মহিপুর, লতাচাপলী, ধুলাসার ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা আরো চার শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছে।
এ কর্মসূচীতে মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, কুয়াকাটা পৌর যুবলীগ আহবায়ক ইসাহাক শেখ, মহিপুর সদর ইউনিয়ন যুবলীগ আহবায়ক ফেরদৌস হাওলাদার, ধুলাসার ইউনিয়ন যুবলীগ সভাপতি জিল্লুর রহমান কিশোর, লতাচাপলী ইউনিয়ন যুবলীগ আহবায়ক মো.রিয়াজ মোরশেদ ও ডালবুগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি মো.শহিদুল ইসলামসহ যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া পর্যটন হলিডে হোমস্’র ব্যাবস্থাপক সুবাস চন্দ্র নন্দী ও কুয়াকাটা নৌ-পুলিশ ফারির উপ-পরিদর্শক এ এস আই মো. কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
মহিপুর থানা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন বলেন, কেন্দ্রীয় কমিটির নির্দেশে এ কর্মসূচী পালন করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!