মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় প্রধান শিক্ষকের বি রু দ্ধে অনিয়মের অভিযোগে মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় একাধিক বৈদ্যুতিক ট্রান্সফরমার চু/রির অভিযোগ কুয়াকাটায় বিয়ের প্রলোভনে ধ/র্ষ/ণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা স্বামী পরিত্যক্তা যুবতী জীবাশ্ম জ্বালানি নয়, ঋণ নয়-শর্তহীন অর্থায়নের দাবিতে কলাপাড়ায় মা/ন/ব/ব/ন্ধ/ন কলাপাড়ায় ই/য়া/বা সে’ব’নের ভিডিও ভাইরাল সেই স্বেচ্ছাসেবক দল নেতাও বহিষ্কার কলাপাড়ায় চু-রির হিড়িক, ঠাকুরঘর থেকে বসতবাড়ি-নিরাপত্তাহীনতায় সাধারণ মানুষ কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ সিকদার কলাপাড়ায় ই য়া বা সেবনের ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার বালিয়াতলী ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বি রু দ্ধে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল খালের নাব্যতা সঙ্কটে হুমকির মুখে লাখো মানুষের জীবন জীবীকা; আশ্রয় নিতে গিয়ে জেলেরা পড়েন চরম বিপাকে
শেষ হয়ে আসছে করোনাভাইরাস ক্ষমতা; দাবি বিজ্ঞানীদের

শেষ হয়ে আসছে করোনাভাইরাস ক্ষমতা; দাবি বিজ্ঞানীদের

অনলাইন ডেস্ক।। অতিসংক্রামক ডেলটা বা ভারতীয় ধরনের ভয়ে কাঁপছে গোটা বিশ্ব। এর মধ্যেই আশার আলো দেখাচ্ছে নতুন এক গবেষণা।

বিশ্বখ্যাত ‘নেচার’ পত্রিকায় প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়, শক্তির শীর্ষে পৌঁছেছে করোনা। নিজের অস্ত্রে আর শান দেওয়ার ক্ষমতা নেই তার। প্রলয় ঘটিয়ে ভাইরাসটি এবার ক্লান্ত।

গত দেড় বছরে ক্রমাগত মিউটেশন ঘটিয়েছে করোনাভাইরাস বা সার্স-কোভ-২। আলফা, বিটা, গামা, ডেলটা একাধিক ধরন তৈরি করেছে ভাইরাসটি। সম্প্রতি পেরুতে ল্যাম্বডা ধরনের সন্ধান মিলেছে। বিজ্ঞানীদের দাবি, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ডেলটা। এর বেশি আর শক্তি বাড়াতে পারবে না ভাইরাস।




তারা বলছেন, গত দেড় বছরে সার্স-কোভ-২ তার ‘তলোয়ার’ বা স্পাইক প্রোটিনের সজ্জাবিন্যাস ও গঠন ক্রমাগত বদলেছে এবং নতুন মিউটেটেড ধরন তৈরি করেছে। এভাবেই মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে লাগাতার ধোঁকা দিয়েছে সে।

গবেষণাপত্রটির সঙ্গে যুক্ত অন্যতম বিজ্ঞানী আমেরিকার স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের কর্মকর্তা এরিক টোপল বলেন, ‘সব ধরনের মধ্যে ডেলটাই সবচেয়ে শক্তিশালী।’ এ বিষয়ে সমর্থন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!