পায়রা বিদ্যুৎ কেন্দ্রে প্রতিমাসে লোকসান ১১৫ কোটি টাকা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
পায়রা বিদ্যুৎ কেন্দ্রে প্রতিমাসে লোকসান ১১৫ কোটি টাকা

পায়রা বিদ্যুৎ কেন্দ্রে প্রতিমাসে লোকসান ১১৫ কোটি টাকা

অনলাইন ডেস্ক।। সময়ের আগেই নির্মাণকাজ শেষ করে বাহবা কুড়িয়েছে দেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কলাপাড়ার পায়রা।

অথচ এখন এই কেন্দ্রের জন্যই বিদ্যুৎ বিভাগ প্রতিমাসে জরিমানা গুণছে ১১৫ কোটি টাকা করে। নির্ধারিত সময়ে এই কেন্দ্রের সঞ্চালন লাইন নির্মাণে ব্যর্থ প্রতিষ্ঠান পিজিসিবি বলছে, পদ্মাসেতু কর্তৃপক্ষের কারণেই কাজ শেষ হচ্ছে না। তবে, ভোক্তা সংগঠন ক্যাবের অভিযোগ, পায়রার এই জরিমানা এড়ানো যেতো। ইচ্ছা করেই গ্রাহকদের টাকা লোপাট হচ্ছে অলস বিদ্যুৎ কেন্দ্রে।



চীন-বাংলাদেশ যৌথ বিনিয়োগে গড়ে ওঠা পটুয়াখালীর কলাপাড়ার পায়রার এই কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে আসে গত বছরের ১৫ মে। ওই বছরে ৮ ডিসেম্বর শেষ হয় একই সক্ষমতার দ্বিতীয় ইউনিটটির। কিন্তু তারপরই থেকেই বসে আছে কেন্দ্রটি।

নতুন একটি সঞ্চালন লাইন দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ঢাকায় সরবরাহের কথা থাকলেও তার নির্মাণ কাজ শেষ হয়নি এখনো। ফলে, কেন্দ্র বসিয়ে রাখায় ৬ মাস ধরে ১১৫ কোটি টাকা করে ক্যাপাসিটি শোধ করছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

২০২০ সালের ডিসেম্বরে মধ্যে সঞ্চালন লাইনের কাজ শেষ করার চুক্তি ছিলো। এখন পর্যন্ত প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৯০ শতাংশ। আর্থিক অগ্রগতি ৬৫ শতাংশ। পিজিসিবি বলছে, পদ্মাসেতু কর্তৃপক্ষ ৭টি টাওয়ার বুঝিয়ে না দেয়ার কারণেই আটকে আছে সঞ্চালন লাইনের কাজ।

তবে, সঞ্চালন লাইন নির্ধারিত সময়ে শেষ না করেই, মাসে মাসে ক্যাপাসিটি চার্জ দেয়ার এই ঘটনার বিচার দাবি করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সক্ষমতার সবটুকু ব্যবহার না হওয়ায় তেলনির্ভর বেশি দামের বিদ্যুতের ওপর নির্ভর করতেই হচ্ছে সরকারকে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!