সোমবার, ২৭ Jul ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতার স্বীকৃতি: কলাপাড়ায় ৪ পরিবারকে সম্মাননা
বরিশাল বিভাগে করোনা-উপসর্গে ১১ জনের মৃত্যু; শনাক্ত-৪১৪

বরিশাল বিভাগে করোনা-উপসর্গে ১১ জনের মৃত্যু; শনাক্ত-৪১৪

অনলাইন ডেস্ক।। বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় একজন ও উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময় বিভাগে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪১৪ জনের। শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ।

জানা যায়, গত ১৫ জুন বরিশাল বিভাগে ২৮ জনের করোনা শনাক্ত হয়। সেদিন শনাক্তের হার ছিল ৬ দশমিক ৫ শতাংশ। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার (৬ জুলাই) বিভাগে ৮৭৪ জনের নমুনায় করোনা শনাক্ত হয় ৪৫৯ জনের। ওইদিন শনাক্তের হার ছিল ৫২ দশমিক ৫২ শতাংশ। আর বিভাগে ওই দিন করোনা ও উপসর্গে মৃত্যু হয় ১২ জনের।



আর বুধবার (৭ জুলাই) বিভাগে ১ হাজার ৬৩৪ জনের নমুনা পরীক্ষায় ৬২২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩৮ ছিল দশমিক ৭ শতাংশ। তবে নমুনা পরীক্ষা বেশি হওয়ায় আগের দিনের চেয়ে শনাক্তের হার কমে যায়। ওই দিনও মৃত্যু হয় ১২ জনের।

বৃহস্পতিবার বিভাগে ৯৫৭ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে ৪১৪ জনের, যা বুধবারের তুলনায় ২০৮ জন কম। শনাক্তের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ। এদিন করোনা ও উপসর্গে ১১ জনের মৃত্যু হয়।

বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে উপসর্গ নিয়ে ১০ জন মারা গেছেন। আর মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯৮ জন করোনা শনাক্ত হয়েছে। ল্যাবের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫১ দশমিক ৮৫ শতাংশ, যা বুধবার ছিল ৬৯ দশমিক ১৪ শতাংশ।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরে পরচিালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বুধবারের তুলনায় বিভাগে করোনা শনাক্তের হার কিছুটা কমছে। ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় ৯৫৭ জনের নমুনা পরীক্ষায় ৪১৪ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। একই সময় করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে বরগুনা জেলায়।

বিভাগের ছয় জেলার ২৪ ঘণ্টার করোনা প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, সংক্রমণের হার সবচেয়ে বেশি পটুয়াখালী জেলায়। এ জেলায় ৭৮ জনের নমুনায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৫০ শতাংশ। বরগুনা জেলায় ১২৭ জনের নমুনায় ৬২ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৮২ শতাংশ।

আর বরিশাল জেলায় ২৭০ জনের নমুনায় ১২৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৬ দশমিক ৩০ শতাংশ। পিরোজপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১৪০ জনের। শনাক্তের হার ৪৩ দশমিক ৫৭ শতাংশ।

ঝালকাঠি জেলায় ২১৮ জনের নমুনায় ৯৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪২ দশমিক ৬৬ শতাংশ। ভোলা জেলায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় নমুনা পরীক্ষা করা হয় ১২৪ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ৪২ শতাংশ।

বৃহস্পতিবার (৮ জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!