নলছিটিতে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে প্রচারণার জেরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা | আপন নিউজ

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন কলাপাড়ায় বিদ্যালয়ের পাশে ব্রয়লার খামার, দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা কলাপাড়ায় জমি সংক্রান্ত বি’রোধে নারীকে লা’ঠি’পে’টা’র অভিযোগ কলাপাড়ার স্বাস্থ্য কর্মকর্তা আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন কলাপাড়ায় নারীকে পি’টি’য়ে আ’হ’তে’র অভিযোগ কলাপাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণের উদ্বোধন কলাপাড়ায় প্রিয়জন কল্যাণ পরিষদ ও পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠন দুই দিনব্যাপী বর্ষবরণ উদযাপন শত বছরের ঐতিহ্য হারাতে বসেছে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কলাপাড়ায় দাখিল পরীক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নাসির মোল্লা মিন্টুকে সম্মাননা দিল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব
নলছিটিতে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে প্রচারণার জেরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

নলছিটিতে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষে প্রচারণার জেরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

বরিশাল অফিস।। নলছিটিতে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জেরে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

নলছিটির ৩নং কুলকাঠি ইউনিয়নের পাওতা গ্রামের বাসিন্দা নামধারী ৮ জনসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে নলছিটি থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, উপজেলার কুলকাঠী ইউনিয়নের পাওতা গ্রামের বাসিন্দা হেমায়েত খানের ছেলে রাহাত খান ওরফে নাজমুল, ছালাম খলিফার ছেলে মেহেদী খলিফা, সাহেব আলী হাওলাদারের ছেলে সজল হাওলাদার, হারুন মৃধার ছেলে লোকমান মৃধা, শাহদাত হোসেনের ছেলে আলামিন, হাবিব হাওলাদারের ছেলে পারভেজ হাওলাদার, মৃত মতিউর রহমানের ছেলে স্বপন হাওলাদার ও ছাইফুল খানসহ অজ্ঞাত ২/৩ জন।




মামলার এজাহার সূত্রে জানাগেছে, সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলার ৩নং কুলকাঠী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সামসুল আলম মল্লিকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালায় পাওতা গ্রামের আঃ রাজ্জাকের ছেলে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল। আর এই নির্বাচনী প্রচার প্রচারণা নিয়ে বিবাদীদের সাথে আহত রুবেল এর বিরোধ সৃষ্টি হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে নির্বাচন পরবর্তী বিভিন্ন সময় বিবাদীরা রুবেলের ক্ষতি সাধনের চেষ্টা চালায়। এরই জেরে গত ৩১ জুলাই ২০২১ইং তারিখ রাত ৮টায় রুবেল বাজার করে বাড়ি যাওয়ার পথে পাওতা বাজারের মুন্সি বাড়ির সামনে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওঁৎ পেতে থাকে। এক পর্যায়ে রুবেল সেখানে পৌঁছালে উল্লেখিত আসামীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে রুবেলের মাথায় ও পায়ে কোপ দেয় এবং রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

এ সময় রুবেলের ডাকচিৎকারে স্থানীয়রা এসে রুবেলকে উদ্ধার করে এবং বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!