রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
গলাচিপায় কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে কৃষক ও এলাকাবাসী

গলাচিপায় কালভার্ট না থাকায় চরম ভোগান্তিতে কৃষক ও এলাকাবাসী

সঞ্জিব দাস, গলাচিপা।। গলাচিপায় কৃষকের ফসলি জমির পানি নিষ্কাশনের জন্য সড়কের নিচ দিয়ে রড-সিমেন্টের তেরি পাইপটি ভেঙ্গে যাওয়ায় প্রতিনিয়ত শত শত কৃষকের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া প্রতিদিন সড়কে যাতায়াতকারী শত শত পথচারি ভোগান্তির শিকার হচ্ছেন। বৃষ্টির পানি নিষ্কাশন করতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। সড়কটির সাথে জড়িত পনের শত পরিবারের জনজীবন।




সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার চরকাজল ইউনিয়নের ছোট শিবা গ্রামের হীরা গাজীর খাল দিয়ে কৃষকের ফসলি জমির পানি নিষ্কাশনের জন্য কাঁচা সড়কের নিচ দিয়ে রড-সিমেন্টের তেরি পাইপটি দীর্ঘ দিন ধরে ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। বর্ষা মৌসুমে ট্রাক্টর কিংবা পাওয়ার টিলার নিয়ে জমি চাষাবাদ করতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকের। পানি নিষ্কাশন না করতে পারায় ব্যাঘাত ঘটছে কৃষিকাজে। অনাবাদি থেকে যাবে প্রায় ৭০০/৮০০ একর জমি। কৃষক ও গ্রামবাসীদের জোর দাবি জায়গাটিতে একটি কালভার্ট স্থাপন করার।

কৃষক শাহ আলম হাওলাদার বলেন, ‘সড়কটির নিচ দিয়ে রড সিমেন্টের তৈরি একটি পাইপ বসানো ছিল। পাইপটি ভেঙে যাওয়ায় তা দিয়ে আমাদের প্রয়োজনীয় পানি নিষ্কাশন হয় না। কিন্তু সেটিও এখন বিকল হয়ে গেছে। ওখানে বাঁধ দিলে আমাদের কৃষি জমিতে জলাবদ্ধতা দেখা দিবে। চাষাবাদ করতে সমস্যায় পড়তে হবে। আমাদের দাবি, রাস্তাটিতে যদি একটি কালভার্ট স্থাপন করা হয় তাহলে আমাদের কৃষি কাজ করতে বাধার সম্মুখীন হতে হবে না।’

স্থানীয় রিয়াজ খলিফা বলেন, ‘রাস্তাটির নিচ দিয়ে পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় হাজার হাজার মানুষের যাতায়াতের সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। সড়কটির সাথে ৩টি আবাসন প্রকল্প জড়িত। যাতে ৩ শতাধিক পরিবার বসবাস করে।’

চরকাজল ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান রুবেল মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘কয়েকজন কৃষক ও ভোগান্তিতে থাকা এলাকাবাসী আমাকে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে সমস্যা নিরসনে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার বলেন, যাচাই-বাছাই করে প্রয়োজন হলে অবশ্যই সেখানে কালভার্ট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!