শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু

বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আরও ২০ জনের মৃত্যু

অনলাইন ডেস্কঃ বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।




বিভাগে করোনা শনাক্ত হয়ে ১১ ও উপসর্গ নিয়ে ৯ জন মারা যান। এদের মধ্যে ১১ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

শনিবার (৭আগষ্ট) সকাল ৮টা থেকে রোববার (৮ আগষ্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫৪৭ জনে দাঁড়িয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ৪৭৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালে শনাক্তের সংখ্যা ১৭৭, পটুয়াখালীতে ৭১, ভোলায় ৯৬, পিরোজপুরে ৫৭, বরগুনায় ৬১ ও ঝালকাঠিতে ১৭ জন।

বরিশাল বিভাগে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ হাজার ২৯৬ জন।

এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩০০ শয্যার করোনা ইউনিটে রোববার সকাল পর্যন্ত ২৮০ জন ভর্তি ছিলেন। যার মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এ ইউনিটে ৩৩ নতুন রোগী ভর্তি হয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!