কলাপাড়ায় পুলিশ উপ-পরিদর্শক নুরুজ্জামানকে আদালতে তলব | আপন নিউজ

শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
কলাপাড়ায় পুলিশ উপ-পরিদর্শক নুরুজ্জামানকে আদালতে তলব

কলাপাড়ায় পুলিশ উপ-পরিদর্শক নুরুজ্জামানকে আদালতে তলব

বিশেষ প্রতিবেদকঃ

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: নুরুজ্জামানকে আদালতে তলব করেছেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। একই সাথে তার দাখিলকৃত তদন্ত প্রতিবেদন অগ্রাহ্য করে মামলাটি ওসি ডিবি পটুয়াখালীকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

বৃহস্পতিবার (২৮নভেম্বর) উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের আবুল বশার হাওলাদারের দায়েরকৃত মামলায় পুলিশ উপ-পরিদর্শক নুরুজ্জামানের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী শুনানী শেষে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, কলাপাড়ার লোন্দা গ্রামের আবুল বাশার জাল জালিয়াতি দলিল সৃষ্টি ও উক্ত দলিল খাঁটি হিসেবে ব্যবহারের অভিযোগে একই গ্রামের আ: মজিদ জোমাদ্দার ও আনছার আলী সিকদারের বিরুদ্ধে বিজ্ঞ পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালতে সিপি-৪৩৬/২০১৭ মামলা দায়ের করেন। মামলার ধারা দুদক আইনের তফসিলভুক্ত হওয়ায় আদালত দুদক পটুয়াখালীকে প্রেরন করে। পরবর্তীতে দুদক আইনের তফসিল থেকে দন্ডবিধি আইনে বিচার্য হওয়ায় মামলাটি স্পেশাল আদালত কলাপাড়া জুডিসিয়াল আদালতে প্রেরন করেন। এরপর বিজ্ঞ আদালতে ওসি কলাপাড়াকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেয়। পুলিশ উপ-পরিদর্শক নুরুজ্জামান দায়িত্ব প্রাপ্ত হয়ে তার তদন্ত প্রতিবেদন আসামীরা সরল বিশ্বাসে এ কাজটি করে বলে প্রতিবেদনে উল্লেখ করে। এতে বাদী পক্ষ সংক্ষুব্ধ হয়ে বিজ্ঞ আদালতে নারাজী দরখাস্ত দাখিল করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!