তালতলীতে ধান ভাঙ্গা মেশিনে চাঁদর পেঁচিয়ে বৃদ্ধ নিহত | আপন নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
ঘোড়ার গাড়িতে ব্যতিক্রমী বিদায়, প্রধান শিক্ষক ছগির আহমেদকে সংবর্ধনা কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়ায় ধানের লাভজনক দাম,কৃষকের ক্ষতিপূরন সহ নানা দাবিতে কৃষক সমাবেশ পরিচ্ছন্ন শহর ও জীবন্ত খাল গড়তে কলাপাড়ায় কার্যক্রম শুরু কলাপাড়ায় অধ্যক্ষকে হা’তু’ড়ি পে’টা  আমতলীতে চাঁ’দা আদায়কালে শ্রমিকদল সভাপতিসহ দুই চাঁ’দা’বা’জ আ’ট’ক ধানখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের বার্ষিক সম্মেলন, নতুন কমিটি গঠন হাজীপুর বিদ্যালয়ে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর দিলেন এমপি এবিএম মোশাররফ হোসেন সাংবাদিক আরিফ রহমানের বি’রু’দ্ধে অ’পপ্রচা’রের প্রতিবা’দে কুয়াকাটায় মা’ন’ব’ব’ন্ধ’ন কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮ পরিবারে খাদ্য ও মন্দির নির্মাণে সহায়তা
তালতলীতে ধান ভাঙ্গা মেশিনে চাঁদর পেঁচিয়ে বৃদ্ধ নিহত

তালতলীতে ধান ভাঙ্গা মেশিনে চাঁদর পেঁচিয়ে বৃদ্ধ নিহত

আমতলী প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে ধান ভাঙ্গা মেশিনে গায়ের চাঁদর পেঁচিয়ে আদু আকন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার ছোটবগী এলাকায় সোমবার রাত ৮টায়।
স্থানীয় সুত্রে জানাগেছে , উপজেলার ছোটবগী এলাকার আবদুল জব্বার মাষ্টার বাড়ীতে সোমবার রাতে কালাম মিয়া শ্যালো মেশিনে ধান ভাঙ্গনে ছিল। ওই ধান ভাঙ্গা দেখতে যায় প্রতিবেশী আদু আকন। পরে অসাবধানতাবসত মেশিনের সঙ্গে তার গায়ের চাঁদর পেচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আদু আকন মেশিনের নিকট দাড়িয়ে ছিল। অসাবধানতাবসত ইঞ্জিনে তার গায়ের চাঁদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!