কলাপাড়ায় বহুতল ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় বহুতল ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন

কলাপাড়ায় বহুতল ভবন ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় খাল দখল করো তোলা দুইটি বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে জেলা প্রশাসনের নিয়োগ প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার সহ কলাপাড়া থানা পুলিশ উপস্থিত ছিল।




নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, স্থানীয় ভূমি অফিস থেকে আমরা নদীর সীমানা চিহ্নিত করে দিচ্ছি, অবৈধ দখলদারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন।

জগৎবন্ধু মন্ডল আরও জানান, আজ শহরের আবু সালেহ নামে একজনের বহুতল ভবনের
ছয় ফুট এবং মেহেরুন্নেছা নামে অপর একজনের চার ফুট খালের মধ্যে পড়ায় তাদের বহুতল ভবনের বর্ধিত অংশ ভেঙ্গে দেয়া হয়েছে। এ অভিযান চরিচালনায় ৭৬টি কেস নথি রয়েছে। গত বছর ২০/২৫টি ভেঙ্গে দেয়া হয়েছিল। বাকী গুলো এবছর পর্যায় ক্রমে ভেঙ্গে ফেলার কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার গণমাধ্যমকে জানান, পৌরসভা থেকে যে নকশা দেয়া হয়েছে তা যথাযথ ভাবে মানা হয়নি এই ভবন দু’টি নির্মাণে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!