রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাঙ্গাবালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সঞ্জিব দাস, গলাচিপাঃ রাঙ্গাবালীতে পানিতে ডুবে ফাতেমা ও রাফিল নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

তিন বছর বয়সী ফাতেমা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল একই ইউনিয়নের চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।




শুক্রবার সকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট ও চরনজির এলাকায় এসব ঘটনা ঘটে। তিন বছর বয়সী ফাতেমা চরমার্গারেট গ্রামের ফোরকান বয়াতির মেয়ে এবং দুই বছরের রাফিল চরনজির গ্রামের মাহাবুব হাওলাদারের ছেলে।চরমোন্তাজ ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলা ১১টার দিকে ফাতেমা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এ সময় তার বাবা বাজারে ও মা রান্নাঘরে ছিলেন। একপর্যায় ফাতেমাকে পুকুরে ভাসতে দেখে লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।রাফিলের পরিবারের বরাত দিয়ে এসআই মিজান জানান, বেলা সাড়ে ১১টার দিকে রাফিলের বাবা মাহাবুব বাড়ির পাশে জমিতে কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে বাড়ি ফিরে পাশের পুকুরে রাফিলকে ভাসতে দেখেন। পানি থেকে তাকেও মৃত অবস্থায় তোলা হয়।

চরমোন্তাজ ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফ মিয়া জানান, ফাতেমা ও রাফিলের বাড়ির দূরত্ব প্রায় ১০কিলোমিটার। একই দিনে একই সময়ে দুই শিশু পানিতে ডুবে মারা যাওয়ায় গোটা ইউনিয়নে শোক বিরাজ করছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!