কলাপাড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

প্রধান সংবাদ
কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন আমতলীতে জমজমাট ঈদবাজার; জিমিচু পোশাকের দ’খ’লে বাজার
কলাপাড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

কলাপাড়ায় আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

আপন নিউজ অফিসঃ সম্প্রীতি সমাবেশ ও শান্তির শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকালে এ সমাবেশ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।




উপজেলা দলীয় কার্যলয় থেকে শান্তির শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়কে প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দলীয় কার্যালয় সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দিন, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল হাওলদার ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. সাইদুর রহমান সাইদ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা, উপজেলা কৃষক লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোতালেব হাওলাদার, পৌর কাউন্সিলর মাহবুবুর রহমান, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর হুমায়ুন কবির, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হীরা হাওলাদার স্বপন, উপজেলা আওয়ামী লীগের সদস্য টুটুল বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নাজমুল হক, সাধারণ সম্পাদক আশিক তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান শুভ, পৌর কৃষক লীগের সভাপতি সৌরভ সিকদার, সাধারণ সম্পাদক দোলন ঢালী প্রমূখ সহ উপজেলা, পৌর আওয়ামী লীগ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। কিন্তু কুচক্রীমহল সেই শান্তি বিনষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!