কলাপাড়ায় স্ত্রীর মামলায় ওএমএস ডিলারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় স্ত্রীর মামলায় ওএমএস ডিলারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

কলাপাড়ায় স্ত্রীর মামলায় ওএমএস ডিলারের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক’র সাথে পরকীয়া কান্ডে জড়িত আলোচিত সেই ওএমএস ডিলার মামুন হাওলাদার’র বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুক নিরোধ আইনের মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ জারি করেন।




এর আগে সোমবার ওএমএস ডিলার মামুন হাওলাদার’র স্ত্রী মাসুমা আক্তার কলি বাদী হয়ে যৌতুক নিরোধ আইনে নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা সহ তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যা বিজ্ঞ আদালত আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।

প্রসংগত, দু’সন্তানের জননী মাসুমা আক্তার কলি কলাপাড়া খাদ্য অধিদপ্তরের সদ্য প্রত্যাহার হওয়া নারী খাদ্য পরিদর্শক আরিফা সুলতানা’র বিরুদ্ধে ৭ আগষ্ট ২০২১ কলাপাড়া থানায় ৯৫ নম্বর জিডি করেন। যাতে নারী খাদ্য পরিদর্শক তার স্বামী ওএমএস ডিলার মামুন হাওলাদার’র সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে তার দু’সন্তান সহ তাকে জীবন নাশের হুমকি প্রদানের অভিযোগ করেন।
এছাড়া প্রতিকার চেয়ে খাদ্য অধিদপ্তরে তিনি লিখিত আবেদন করেন। পরবর্তীতে অধিদপ্তরের গঠিত তদন্ত কমিটি এ বিষয়টি তদন্ত শুরু করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!