কলাপাড়ায় স্যানিটেশন কর্মীদের অধিকার ও সেবার সমতা বিষয়ক প্রশিক্ষণ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় স্যানিটেশন কর্মীদের অধিকার ও সেবার সমতা বিষয়ক প্রশিক্ষণ

কলাপাড়ায় স্যানিটেশন কর্মীদের অধিকার ও সেবার সমতা বিষয়ক প্রশিক্ষণ

সজন মৃধাঃ কলাপাড়ায় স্যানিটেশন কর্মীদের শালীন চাকুরি এবং শ্রম অধিকার, লিঙ্গ, অন্তর্ভুক্তি ও সেবার সমতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রাক্টিক্যাল এ্যাকশন এর আয়োজনে বুধবার সকালে কলাপাড়া পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।




প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন, প্রাক্টিক্যাল এ্যাকশন’র পৌরসভার সমন্বয়কারি কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার।

এসময় উত্তরণ’র প্রতিনিধি মো. হাসিব উজ জামান, এইচপি আশা’র প্রতিনিধি, কলাপাড়া পৌরসভার কাউন্সিলর সহ কলাপাড়া পৌরসভার পানি, স্যানিটেশন ও হাইজিন’র উদ্যোক্তাগন উপস্থিত ছিলেন।

কলাপাড়া পৌরসভায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থিক সহযোগিতায় ওয়াই ওয়াশ এসডিজি এক্সটেন প্রোগ্রাম ইন বাংলাদেশ এর আওতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, উত্তরন এবং হোপ ফর দি পুওরেস্ট (এইচপি-আশা) যৌথ সহযোগিতায় “পানি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম”শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য পানি স্যানিটেশন ও হাইজিন সেবার মান নিশ্চিত করনে কাজ করছে।

প্রশিক্ষনে সমাজে পিছিয়ে পরা জনগোষ্ঠী এবং ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ সর্বস্থানে নারী বান্ধব স্যানিটেশন সুবিধা নিশ্চিত করণ বিষয়ে ধারনা দেয়া হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!