বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় মোটরসাইকেলের ধা’ক্কায় স্কুলছাত্র আ’হ’ত কুয়াকাটায় সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হা’ম’লা: মা’ম’লা’য় দুই আসামি গ্রে’প্তা’র ৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা
কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আপন নিউজ অফিসঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সুলতানগঞ্জ স্বাধীন বাংলা ক্লাবের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।




শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ওই ইউনিয়নের সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদ মাতুব্বর, বিশিষ্ট ক্রীড়াবিদ জসিম উদ্দিন, নুরুল আমিন বাবুল, নীলগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বাবুল মিয়া, এ্যাড. আবুল হোসেন, ইউপি সদস্য প্রফুল্ল কুমার রায়, বিশিষ্ট সমাজ সেবক মো.আফজাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি শারমিন আক্তার, সাবেক পৌর কাউন্সিল মতিউর রহমান, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল মনির, সাবেক ইউপি সদস্য ফজলু ফকির, দলিল লেখক মো. তুহিন হোসেন, কলাপাড়া সাংবাদিক ফোরামের সদস্য মো. জুলহাস মোল্লা, শ্রমিক লীগ নেতা নিজাম আকন প্রমূখ।

ফাইনাল খেলায় রেফারি দায়িত্ব ছিলেন জামাল আকন ও তার দুই সহকারী নিজাম উদ্দিন, হেলাল উদ্দিন এবং ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন, মো. ইভান মাতুব্বর।

টান টান উত্তেজনায় এ ফাইনাল খেলায় নির্ধারিত সময় দুই দল গোল শূন্য খেলা শেষ করে। পরে ট্রাইবেকারের মাধ্যমে নাইন ষ্টার স্লুইজ গেট দল শিকদার ফ্যাশন হাউজ দলকে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে আগত অতিথিগন উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সমাজ সেবক মো.আফজাল হোসেন বলেন, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোন ঝগড়া বিবাদ হয়নি। পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!