কলাপাড়া পৌরসভার পরিসেবা এবং বিতরণ ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়া পৌরসভার পরিসেবা এবং বিতরণ ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ

কলাপাড়া পৌরসভার পরিসেবা এবং বিতরণ ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ

সুজন মৃধাঃ কলাপাড়া পৌরসভার পরিসেবা এবং বিতরণ ব্যবস্থা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে প্রাক্টিক্যাল এ্যাকশন এর আয়োজনে কলাপাড়া পৌরসভার হল রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।




পৌর প্যানেল মেয়র মো.হুমায়ুন কবির’র সভাপতিত্বে প্রশিক্ষণ কার্মশালা পরিচালনা করেন, প্রাক্টিক্যাল এ্যাকশন’র পৌরসভার সমন্বয়কারি কর্মকর্তা প্রদীপ চন্দ্র কর্মকার। এসময় উপস্থিত ছিলেন, পিডিবিএফ প্রতিনিধি উপজেলা পরিষদ সুমন চন্দ্র শীল, এস এ ই, ডিপিএইচ ই কলাপাড়া প্রতিনিধি মো. জিহাদ হোসেন, উত্তরণ’র প্রতিনিধি মো. হাসিব উজ জামান, পৌরসভার সচিব মো.হুমায়ুন কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী দ্রুবলাল দত্ত বনিক, পৌরসভার কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগন। পৌরসভায় নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সিমাভীর আর্থীক সহযোগিতায় ওয়াই ওয়াশ এসডিজি এক্সটেন প্রোগ্রাম ইন বাংলাদেশ এর আওতায় প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশ, উত্তরন এবং হোপ ফর দি পুওরেস্ট (এইচপি-আশা) যৌথ সহযোগিতায় “পানি স্যানিটেশন এবং হাইজিন বিষয়ক টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন কার্যক্রম”শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মাধ্যমে নারী, শিশু, কিশোর-কিশোরী ও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির অংশগ্রহন, চাহিদা সৃষ্টি ও সেবা প্রদান, সংশ্লিষ্ট সরকারী ও বেসরকারী খাতকে সম্পৃক্ত করার মাধ্যমে টেকসই ও সবার জন্য পানি স্যানিটেশন ও হাইজিন সেবার মান নিশ্চিত করনে কাজ করছে। প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভার ইতিহাস, পৌরসভা আইন বিধি ও পানির নীতিমালা, দরিদ্রপন্থী কৌশল, পানি সরবরাহ এবং স্যানিটেশন জন্য জাতীয় কৌশল বিষয়ে আলোচনা করা হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!