কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে তিন জেলে আহত | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে তিন জেলে আহত

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে তিন জেলে আহত

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় মঙ্গলবার রাত ১০ টার দিকে লালুয়া ইউনিয়নের নেওয়াপাড়া নদীতে মাছ ধরা ট্রলারে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে তিন জেলে আহত হয়েছে। আহতরা হলো মো. সবির হাওলাদার (৩৫) হারুন মাঝি (৩৭) ও রাব্বি (১৪)। গুরুতর আহত অবস্থায় এদেরকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে রাব্বির বাড়ী আমতলী উপজেলার ইসলামপুর গ্রামে। এছাড়া সবির হাওলাদার এবং হারুন হাওলাদারের বাড়ী উপজেলার লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে। আহতদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে জানা গেছে।

আহত জেলে হারুন মাঝির পিতা মো.ইদ্রিস মাঝি জানান, ট্রলারে দীর্ঘদিন ধরে গ্যাস সিলিন্ডারের জেলেরা রান্নার কাজ করে। রাতে হঠাৎ প্রথমে সিলিন্ডারের পাইপে আগুন ধরে। তাৎক্ষনিক সিলিন্ডারে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরন হয়। এসময় ওই তিন জেলেরা অগ্নিদগ্ধ হয়। ঘটনার পর পরই অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!