শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় গ্রাম পুলিশ সংগঠনের নতুন কমিটি গঠন কলাপাড়ায় স্কুলে হঠাৎ ২৫ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন কলাপাড়ায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি; সন্তুষ্ট গ্রাহক রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের ফল প্রকাশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নি’হ’ত নৌসদস্যের সামরিক মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়া নৌবাহিনী শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী-৪’ মহিপুরে ১৭৫ পিস ই’য়া’বাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে’প্তা’র পাখিমারায় রিও’র উদ্যোগে ‘উপকূল পাঠাগার’ কমিটি গঠন আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দ’খ’ল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মা ন ব ব ন্ধ ন
কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কলাপাড়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপন নিউজ অফিসঃ “মাদককে না বলি অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রত্যয় নিয়ে কলাপাড়ার নীলগঞ্জে নবীপুর ক্রীড়া সংঘের আয়োজনে নীলগঞ্জ আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে-২০২১ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।




শনিবার (১৩ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর পায়রা ব্রিকফিল্ড সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, নীলগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. শহিদ মাতুব্বর, নুরুল আমিন বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আসন্ন নীলগঞ্জ ইউনিয়ন নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন সিকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি রহমান তালুকদার, দলিল লেখক জসিম উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক মো.আফজাল হোসেন,টুর্নামেন্ট কমিটির পরিচালনা মো. শফিকুর রহমান সুমন বেপারী, উপদেষ্টা তোফাজেল হোসেন ও মো. আবুল বাসার প্রমূখ।

উদ্বোধনী খেলায় রেফারি দায়িত্ব পালন করেন নিজাম উদ্দিন ও তার সহযোগী আব্দুল জব্বার, ওহিদুলজ্জামান হামিরুল এবং ধারাভাষ্য ও সঞ্চালনায় ছিলেন, কল্লোল বিশ্বাস ও মো. ইভান মাতুব্বর।

উদ্বোধনীখেলায় হাজীপুর শহীদ আলাউদ্দিন ক্রীড়া একাডেমি ও হোসেনপুর চাঁদপাড়া একাদশ মোকাবেলা করেন।

উক্ত ফুটবল খেলায় দেখতে হাজারো মানুষ মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ। খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা।

টুর্নামেন্ট কমিটির পরিচালনা মো. শফিকুর রহমান সুমন বেপারী বলেন, মাদককে না বলি অপরাধ মুক্ত সমাজ গড়ি” এই প্রত্যয় নিয়ে এ খেলার আয়োজন করেছি। নীলগঞ্জ ইউনিয়নের মোট ১২টি দল অংশ নিয়েছে।

আগামী ১৩ ডিসেম্বর টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!