যশোরের নাভারনে পুলিশের হাতে তিন ছিনতাইকারী আটক | আপন নিউজ

রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কুয়াকাটায় টোয়াকের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও দোয়া-ইফতার মাহফিল কুয়াকাটায় চলছে উপকূলীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা কলাপাড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল কলাপাড়ায় ঈদে ২৭ হাজার ৮৬৩ দুস্থ পরিবার পাচ্ছে উপহারের ভিজিএফ চাল কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতাদের মু’ক্তির দাবিতে মা’ন’ব’ব’ন্ধ’ন ও বি’ক্ষো’ভ কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় আ’গু’নে পু’ড়ে ছাই দুই বসতবাড়ি, ক্ষ’য়’ক্ষ’তি প্রায় ৪৮ লাখ টাকা কলাপাড়ায় ৩০০ গ্রাম গাঁ’জা উ’দ্ধা’র, যুবক আ’ট’ক
যশোরের নাভারনে পুলিশের হাতে তিন ছিনতাইকারী আটক

যশোরের নাভারনে পুলিশের হাতে তিন ছিনতাইকারী আটক

মোঃ জসীম উদ্দীন,শার্শাঃ যশোর-বেনাপোল মহাসড়কের নাভারন পুরাতন বাজার এলাকায় মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত সাড়ে সাতটায় পণ্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাইয়ের সময় নাভারন হাইওয়ে থানার পুলিশ তিন ছিনতাইকারীকে আটক করেছে।

আটককৃতরা হলেন, শার্শা উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল মিয়ার ছেলে মাসুদ রানা (২০), একই গ্রামের মন্টু রহমানের ছেলে জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের শেখ সুমনের ছেলে মেহেদী হাসান রাব্বি (২২)।

নাভারন হাইওয়ে থানার ওসি এসএম আসাদুজ্জামান জানান, রাত সাড়ে সাতটার দিকে থানার সামনে ডিউটিরত অবস্থায় জানতে পারেন পুরাতন বাজারের কাছে ছিনতাইকারীরা একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাই করছে। সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে সেখানে অভিযান চালিয়ে উড়ন্ত ছিনতাইকারী চক্রের তিন সদস‍্যকে আটক করতে সক্ষম হই। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সঙ্গে থাকা আরও চার সহযোগী পালিয়ে যায়। এ সময় ট্রাক চালকের কাছ থেকে ছিনতাই করা ছয় হাজার একশত টাকা উদ্ধার করা হয় এবং ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেন।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে রাতেই ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!