বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
১২ বছর পরে হ/ত্যা মা’ম’লা’র যাবজ্জীবন দ’ন্ডপ্রাপ্ত আ’সা’মী আমতলীতে গ্রে প্তা র আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এ/সি/ড মেরে জ্ব/ল/সে দেয়ার হু ম কি আমতলীতে গ্রামীণ বাংক, কলেজ ও সড়কে আ/গু’ন কলাপাড়ায় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্তরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা আমতলীতে জাতীয় সমবায় দিবস পালন আমতলীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল বিএনপি কলাপাড়ায় মা’দ’ক সেবনে টাকা না পেয়ে অভিমানে যুবকের আ/ত্মহ/ত্যা কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের কমিটি গঠন ৬২ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভ্যাসেল
গলাচিপা সদর ইউপির বিজয়ী মেম্বারের পুরুষ সমর্থকরা এলাকাছাড়া

গলাচিপা সদর ইউপির বিজয়ী মেম্বারের পুরুষ সমর্থকরা এলাকাছাড়া

সঞ্জিব দাস, গলাচিপাঃ গলাচিপা সদর ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের পক্ষিয়া গ্রামের বিজয়ী মেম্বার নাজিউর রহমান মঞ্জুর সমর্থক পুরুষরা এখন এলাকাছাড়া। গলাচিপা থানা পুলিশ প্রায় প্রতিরাতে অভিযান চালিয়ে কাউকেই গ্রেফতার করতে পারছে না।




গলাচিপা থানার একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সরেজমিনে গিয়েও এলাকাবাসী এ তথ্য স্বীকার করেন। গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে ওই ইউপিতে নির্বাচোত্তর দুই প্রার্থী বিজয়ী নাজিউর রহমান মঞ্জু ও বিজিত প্রার্থী কামাল গাজীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।এ সময়ে বিজিত প্রার্থীর সমর্থক দুদা পল্লান (৪২) গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ নভেম্বর শনিবার ঢাকা মেডিকেল কলেজে মারা যান। এ ঘটনায় দুদা পল্লানের স্ত্রী রেহেনা বেগম বাাদি হয়ে সদ্য বিজয়ী মেম্বার নাজিউর রহমান মঞ্জুসহ ২৩ জন এবং আরও ২৫ জনকে অজ্ঞাতনামা হিসাবে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন।গলাচিপা থানা পুলিশ শনিবার নাজিউর রহমান মঞ্জু, তার ভাই নেছার হাওলাদার ও জাকির হাওলাদারকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে আসামিদের সোপর্দ করে পুলিশ। গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম দুদা পল্লানকে হারিয়ে পরিবারটি এখন চরম কষ্টে দিন কাটচ্ছে।

সরেজমিন গেলে দুদার স্ত্রী মোসা.রেহেনা বেগম জানান,তিন নাবালক সন্তানকে রাকিব (১৪) তরিকুল (১২) রাতুলকে (৯) নিয়ে সংসারের ভরপোষনে চরম কষ্টে আছি। তিনি আজাহারি করে বলেন,মেম্বারদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বলি হল আমার স্বামী। আমি ঘটনার সাথে জড়িতদের কঠোর বিচার চাই।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৯-২০২৬ © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!