কলাপাড়ায় নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্র-সংবাদ সম্মেলন | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্র-সংবাদ সম্মেলন

কলাপাড়ায় নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্র-সংবাদ সম্মেলন

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় পূর্ব শত্রুতার জেরে নিজ ঘরে আগুন দিয়ে অপরকে ঘায়েল করার ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্বসোনাতলা গ্রামের ভুক্তভোগী মোসা: মাহিনুর বেগম সংবাদ সম্মেলন করেছেন। শনিবার সকাল ১১টার দিকে কলাপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।




সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে মাহিনুর বলেন, আমার পিতা আ: মন্নান কাজী (৯৫) বার্ধক্যজনিত জটিল রোগে ভুগে ১৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে মারা যান। শুক্রবার সকালে বাবার দাফন চলা অবস্থায় আমার আপন ভাই মিজানুর রহমান (৪০), তার মেয়ে জামাই মাছুম বিল্লাহ (২৫) তাদের সহযোগীদের নিয়ে আমার পুকুরের ১ লক্ষ টাকার মাছ ধরে নিয়ে বিক্রি করে। উক্ত মাছ লুটের ঘটনা ধামাচাপা দিতে ও পূর্ব শত্রুতার জেরে আমি সহ আমার অপর ভাইদের ফাঁসাতে ওই দিন অনুমান সাড়ে ১১টার দিকে নিজ বসতবাড়ীর রান্না ঘরে আগুন দিয়ে তার জামাই মাছুম বিল্লাহকে বাদী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন।’

মাহিনুর বেগম আরও বলেন, ’এর আগে মিজানুর আমার পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিলে আমি পুলিশের জরুরী সেবার ৯৯৯এ ফোন দেই। কলাপাড়া থানা পুলিশ এসে তাদের মাছ ধরতে নিষেধ করা সহ উভয়কে বিরোধ নিস্পত্তি করার জন্য বলেন। কিন্তু মিজানুর বিষয়টি নিস্পত্তি না করে তার স্ত্রী চায়নাকে দিয়ে থানায় মিথ্যা অভিযোগে একটি মামলা দায়ের করেন। তাই ন্যায় বিচার পেতে প্রশাসন সহ সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন মাহিনুর। ’

এদিকে উত্থাপিত সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো: মিজানুর রহমান বলেন, তিনি কারও বিরুদ্ধে কোন রকম চক্রান্তের সাথে জড়িত নন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!