কলাপাড়া পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে নেটওর্য়াকিং মিটিং | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
কলাপাড়া পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে নেটওর্য়াকিং মিটিং

কলাপাড়া পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে নেটওর্য়াকিং মিটিং

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার ওয়াস উদ্যোক্তাদের সাথে এইচপি আশা’র নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।




বুধবার (২৪ নভেম্বর) সকালে পৌরসভার হল রুমে এ নেটওর্য়াকিং মিটিং অনুষ্ঠিত হয়। স্যানিটেশন উদ্যোক্তা মোঃ মনির আহমেদ’র সভাপতিত্বে মিটিং পরিচালনা করেন ট্রেনিং অফিসার এইচপি আশা বরগুনা ও কলাপাড়া মোঃ শরিফুল ইসলাম খান। মিটিং ব্যবস্থাপনায় ছিলেন মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার এইচপি আশা’র মোঃ জান্নাতুল নাঈম। মিটিং এ ওয়াস এ্যাসোসিয়েশন গঠন গুনগতমানের পন্য তৈরি, ওয়াস এ্যাসোসিয়েশন কমিটি গঠন, এ্যাসোসিয়েশন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মোঃ ফরিদ আহমেদ, আশা’র ব্যবস্থাপক মোঃ ফারুখ হোসেন, ওয়াস উদ্যোক্তা সানু শিকদার, ইসরাত জাহান পাপড়ী, বিউটি বেগম, জাহিদ হাসান, সুমন শিকদার, তানিয়া আক্তার, রহিমা বেগম। এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরি এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করে বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!