কলাপাড়ায় সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

কলাপাড়ায় সাংবাদিকদের সাথে স্বতন্ত্র প্রার্থীর মতবিনিময় সভা

আপন নিউজ অফিসঃ চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নিবার্চনে কলাপাড়া উপজেলায় ৩টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর নিবার্চন অনুষ্ঠিত হবে।১ ডিসেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় কলাপাড়া প্রেসক্লাবের মিলনায়তনে ২নং টিয়াখালী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

ওই মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের বলেন, গত নির্বাচনে সর্বাধিক কাউন্সিলার ভোট পেয়েও দলীয় মনোনয়ন পাইনি, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে বিদ্রহী প্রার্থী হইনি। বর্তমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের কাছে আমি মনোনয়ন চেয়েছিলাম দল আমাকে মনোনয়ন দেয়নি। ২নং টিয়াখালী ইউনিয়নের সাধারন জনগণ নৌকার বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে একত্রিত হয়ে আমাকে নির্বাচনে দার করিয়েছে। আমি সকল সাংবাদিকদের কাছে অনুরোধ করি আপনাদের লেখনির মাধ্যমে প্রশাসনের নিকট অবাধসুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানাই।

মাহামুদুল হাসান সুজন মোল্লা আরও বলেন, জনগণ তাদের পবিত্র ভোট যাতে নিরাপক্ষ ভাবে দিতে পারে এটাই আমার দাবি। নির্বাচন কমিশনের নিতিমালা মেনে নির্বাচন করব, অবাধসুষ্ঠ নির্বাচন হলে জয় লাভ করব। আওয়ামী পরিবারের সদস্য হয়ে রাজনীতি করে অনেক নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েও পিছপা হইনি সারা জীবন বাংলাদেশ আওয়ামীলীগের একজন সাধারন কর্মী হয়ে থাকব।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,২ নং টিয়াখালী ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আ. খালেক হাওলাদার, ইউপি সাধারন সম্পাদক জামাল মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহাজাদা মোল্লা, ইউনিয়ন যুবলীগ সভাপতি অহিদুজ্জামান কামাল মোল্লা,ইউনিয়ন শ্রমিকলীগের সাবেক সভাপতি অলিউল্লাহ পান্নু মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাসান মোল্লা, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি নাদিম মাহমুদ ও ২নং টিয়াখালী ইউনিয়নের সাধারন জনগণ।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!