কলাপাড়ায় অজ্ঞান করে তাবলীগ জামাতের ১৫ সদস্য’র সর্বস্ব লুট | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় অজ্ঞান করে তাবলীগ জামাতের ১৫ সদস্য’র সর্বস্ব লুট

কলাপাড়ায় অজ্ঞান করে তাবলীগ জামাতের ১৫ সদস্য’র সর্বস্ব লুট

চঞ্চল সাহা, আপন নিউজঃ কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সর্বস্ব খুইয়ের ১৫ সদস্য’ তাবলীগ জামাতের একদল সদস্যরা।

শনিবার রাতে উপজেলার মহিপুর ইউনিয়নের ইউসুফপুর ফরাজী বাড়ী মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয়রা এদেরকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে ভর্তি করে। এরা হলেন, মো.রুমান হোসেন, মো.আমীর হোসেন, সাকিব খন্দকার, রেজাউল,বাচ্চু মিয়া, চান মিয়া, চৌধুরী, আলাউদ্দিন, শেখ ফরিদ, উজ্জল, রফিকুল, তৈয়ব আলী, জামান, রফিকুল ইসলাম, জহির ও শরিফুল।

এরা ঢাকার বারিধারা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার বিকেলে তারা ওই মসজিদে তাবলীগ জামাতে আসেন। রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলে তাদের কেউ কেউ অসুস্থ বোধ করেন। তবে কারা এ ঘটনার সাথে জড়িত তা পাওয়া যায়নি। বর্তমানে তাদের সকলেরই জ্ঞান ফিরেছে। তবে তাদের লক্ষাধিক টাকা নিয়ে গেছে,

এছাড়া অন্যান্য কি নিয়ে গেছে সকলের সুস্থতার পর বলা যাবে বলে তাবলীগ জামায়াতের সদস্য মো.রুমান হোসেন জানিয়েছেন।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি খন্দকার মো.আবুল খায়ের জানান, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!