আমতলীতে নিখোঁজের ২ দিন পরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’ কলাপাড়ায় ১৪ হাজার টাকা জা’ল নোটসহ যুবক আ’ট’ক ডেঙ্গু প্রতিরোধ দিবসে কুয়াকাটা খালে পরিচ্ছন্নতা অভিযান গোপনীয়তার সাথে অসহায়দের ঘরে ঘরে চাল পৌঁছে দিচ্ছে গাজী মমতাজ এন্ড দুলাল’স ফাউন্ডেশন
আমতলীতে নিখোঁজের ২ দিন পরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আমতলীতে নিখোঁজের ২ দিন পরে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে নিখোঁজের ২দিন পরে কৃষক মোঃ আপাং হাওলাদারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটেছে উপজেলার গুলিশাখালী ইইনিয়নের কালিবাড়ী গ্রামে। আমতলী থানা পুলিশ বৃহস্পতিবার দুপুরে নিহতের বাড়ির পিছনের রেইন্ট্রি গাছ হতে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করেন। নিহতের ভাই আঃ জলিল হাওলাদার ও বোন আমেনা বেগম দাবী করেন জমি জমা পারিবারিক কলহের কারনে তাদের ভাইকে তার স্ত্রী তাসলিমা বেগম ও তার লোকজন হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন।

জানা গেছে, গত মঙ্গলবার ফজরের নামাজ পড়ার জন্য কালিবাড়ী গ্রামের মোঃ আপাং হাওলাদার (৪১) অজু করার জন্য ঘর হতে বের হয়। তারপরে সে আর ঘরে ফিরে না এলে স্বজনেরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেন। তাকে কোথাও খুঁজে না পেয়ে নিহতের স্ত্রী তাসলিমা বেগম বুধবার রাতে আমতলী থানায় সাধারণ ডায়েরী করেন। বৃহস্পতিবার সকালে নিহতের পুত্র ইমরান (১৪) তাদের বাড়ির পাশের আমির মোল্লার বাগানে রেইন্ট্রি গাছের উচু ডালে তার পিতার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (আমতলী, তালতলী) সার্কেল সমীর সরকার ও ওসি একেএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা প্রেরণ করেন।

নিহতের স্ত্রী তাসলিমা বেগম বলেন, মঙ্গলবার সকালে আমার স্বামী ফজরের নামাজের উদ্দেশ্যে অজু করার জন্য ঘরের বাহিরে পুকুর পাড়ে যায়। এরপরে আর তিনি ঘরে ফিরে আসেন নাই। অনেক খোঁজাখুজি করে না পেয়ে আমতলী থানায় জিডি করেছি।

নিহতের ভাই আঃ জলিল হাওলাদার ও বোন আমেনা বেগম বলেন, জমি জমা নিয়ে পারিবারিক কলহের কারনে ভাই মোঃ আপাং হাওলাদারকে তার স্ত্রী তাসলিমা বেগম ও তার লোকজন হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছেন।

আমতলী থানার অফিসার ইন চার্জ একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেইন্ট্রি গছের মগডাল থেকে নিহত মোঃ আপাং হাওলাদারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!