আমতলীতে কিশোরী গণধর্ষণের শিকার | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
আমতলীতে কিশোরী গণধর্ষণের শিকার

আমতলীতে কিশোরী গণধর্ষণের শিকার

আমতলী প্রতিনিধিঃ আমতলীতে কিশোরী গণ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কিশোরীকে জুয়েল মৃধা ও তার বন্ধু কাওসার তুলে নিয়ে ধান খেতে ফেলে গণধর্ষণ করেছে। ঘটনা ঘটেছে রবিবার রাতে আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলইরচর গ্রামে।

জানাগেছে, উপজেলার কুলইচর গ্রামের ইউসুফ মৃধার ছেলে জুয়েল মৃধা উত্তর সোনাখালী গ্রামের এক কিশোরীকে গত দুই বছর ধরে উত্যাক্ত করে আসছিল। জুয়েলের নির্যাতন সইতে না পেরে কিশোরীর বাবা কিশোরীকে ঢাকায় পাঠিয়ে দেয়। রবিবার সকালে ওই কিশোরী ঢাকা থেকে আমতলী আসেন। আমতলী ল ঘাট থেকে কিশোরীকে জুয়েল ও তার সহযোগী কাওসার তুলে নিয়ে যায়। ওইদিন রাতে তারা কিশোরীকে কুলইচর গ্রামের ধান খেলে ফেলে গণ ধর্ষণ করেছে। সোমবার বিকেলে কিশোরী থানায় এসে অভিযোগ করেন। পরে পুলিশ জুয়েল মৃধা ও কাওসারকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গণ ধর্ষণের অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

কিশোরী কান্নাজনিত কন্ঠে বলেন, আমাকে জুয়েল ও কাওসার মিলে ধর্ষণ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, অভিযুক্ত জুয়েল ও কাওসারকে গ্রেফতার করা হয়েছে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!