কলাপাড়ায় অভিনয়ে স্মরণ করলো জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় অভিনয়ে স্মরণ করলো জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের

কলাপাড়ায় অভিনয়ে স্মরণ করলো জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের

বিশ্বাস শিহাব পারভেজ মিঠুঃ কলাপাড়ায় প্রথমবারের মতো শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।

মঙ্গলবার সকাল ৯টায় কলাপাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও ‘কচিমুখ নাট্যাঙ্গন শিশু কিশোর সংগঠনের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করে।
৫০ বছর আগের সেই দিনে রায়ের বাজারের বিভিষীকাময় হত্যাকান্ডের মুহুূর্তটি অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরে স্কুলের শিক্ষার্থীরা।

এর আগে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও থানা পুলিশের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে শহীদ বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শিশু- কিশোররা চিত্রাঙ্কন ও প্রতিবাদী গান গেয়ে শহীদ বুদ্ধিজীবিদের হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাহবুবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া থানার ওসি মো. জসীম প্রমুখ।

প্রথমবারের মতো কলাপাড়ায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করায় সকাল থেকে শতশত মানুষ জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে সমবেত হয়।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!