কলাপাড়ায় স্ত্রীর বিরেুদ্ধে প্রবাসী স্বামীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ | আপন নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
আমতলীতে ধান কাটতে বাঁধা দেয়ায় চার নারীসহ পাঁচজনকে কু’পি’য়ে জ’খ’ম গলাচিপায় উৎপাত বেড়েছে ভূমিদস্যুদের,জোরপূর্বক কৃষকের জমির ধান কেটে নেয়ার অভিযোগ কলাপাড়ায় মোয়াজ্জেম রুস্তম জমাদার চিকিৎসাবিহীন বাড়িতে অবহেলায় দিন কাটাচ্ছেন কলাপাড়ায় মহাসড়কে মাইক্রোবাস উল্টে দুই পর্যটক আ’হ’ত কলাপাড়ায় অ্যাডভোকেট জেড এম কাওছার নোটারি পাবলিক হিসেবে নিয়োগপ্রাপ্ত পর্যটক সেজে অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তারের পর কারাগারে কলাপাড়ায় কৃষকের ১২ হাজার তরমুজের চারা নষ্ট; কৃষক ফরিদের স্বপ্ন ভেঙে চুরমার কলাপাড়ায় স্কুলের গেটের তালা ভেঙে পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন ইউএনও নিউইয়র্কে মেয়র জোহরান মামদানির উত্তরসূরি হিসেবে কলাপাড়ার মেরী জোবাইদা কমার্স মানে নিজের ভবিষ্যতের উপর নিয়ন্ত্রণ নেয়া
কলাপাড়ায় স্ত্রীর বিরেুদ্ধে প্রবাসী স্বামীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ

কলাপাড়ায় স্ত্রীর বিরেুদ্ধে প্রবাসী স্বামীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ

বিশেষ প্রতিবেদকঃ কলাপাড়ায় ইটালী প্রবাসী স্বামীর সাথে প্রতারনা করে কোটি টাকা আত্মসাতের মামলায় প্রাথমিকের প্রধান শিক্ষিকা স্ত্রীর বিরেুদ্ধে সিআইডিকে ব্যাংক ষ্টেটমেন্ট সংগ্রহ পূর্বক অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার পৌরশহরের চিংগুড়িয়া এলাকার ইটালী প্রবাসী নাগরিক রত্তন পাহলান আদালতে নালিশী মামলা দায়েরর পর বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত এ আদেশ প্রদান করেন।

মামলায় কলাপাড়া শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা ও আমতলী শিশু কল্যান প্রাথমিক বিদ্যালয়-১৭৩’র প্রধান শিক্ষিকা সানজিদা খান’র সাথে তার পিতা মো: আনোয়ার হোসেন খান এবং মাতা মোসা: জাহানারা খানকে আসামী করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, জীবন ও জীবিকার প্রয়োজনে ২০০২ সালে ভাগ্যের চাকা ঘোরাতে বাদী বিদেশ গমন করেন। ২০০৯ সালে তিনি ইটালী’র নাগরিকত্ব লাভ করেন। ইটালি থেকে ছুটি নিয়ে দেশে ফিরে পারিবারিক সিদ্ধান্তে ২০১১ সালে ০৩ লক্ষ টাকা দেন মোহরানা ধার্য্যে আসামীর সাথে বাদী বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কিছু দিন দাম্পত্য ও সাংসারিক জীবন যাপনের পর আসামীর মানসিক নির্যাতনে অতিষ্ট হয়ে বাবা-মা, ভাই-বোনের যৌথ সংসার থেকে আসামীকে নিয়ে বাদী পৃথক হতে বাধ্য হন।

এরপরও স্ত্রী’র প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা ও সরল বিশ্বাসে ইটালি থেকে রেমিটেন্সের মাধ্যমে নভেম্বর ২০১১ সাল হইতে ডিসেম্বর ২০১৯ সাল পর্যন্ত সময় কালে স্ত্রীর এনআইডি ৭৮২৬৬০৭৭০২৫৯৫ এবং শ্বশুড়’র এনআইডি ৭৮২৬৬০৭৭০২৫৯৬ নম্বরে আনুমানিক ০১ (এক কোটি) টাকা বাদী প্রেরণ করেন। যা আসামীরা রেমিটেন্স সুবিধা সম্বলিত রাষ্ট্রায়াত্ব ও বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে উত্তোলন করে আত্মসাৎ করে। চলতি বছরের ২২ অক্টোবর ২০২১ ইটালি থেকে দেশে ফেরার পর প্রবাসী স্বামীর প্রতি স্ত্রীর অমনোযোগী থাকার বিষয়টি বাদীর গোচরীভূত হয়। এরপরও ৫ বছরের কন্যা শিশু মালিহা’র মুখের দিকে তাকিয়ে আসামীর প্রতি আরও যত্নবান হতে থাকেন প্রবাসী স্বামী। কিন্তু স্ত্রী তার নামে বাদীর শহরের চিংগুড়িয়া এলাকার বাড়ী সহ সম্পত্তি লিখে না দেয়ায় ১২ ডিসেম্বর বাসায় ভাঙচুর চালিয়ে তার বাবা-মা’র কাছে চলে যায়। আসামীদের প্রতারনা ও আত্মসাতের এ বিষয়টি নিয়ে প্রতিকার পেতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গের মাধ্যমে আপোষ ফয়সালার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিজ্ঞ আদালতে ইটালী প্রবাসী রত্তন পাহলান এ মামলা দায়ের করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা স্ত্রী সানজিদা খান’র সাথে একাধিকবার তার মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করেও রিসিভ না করায় সংযোগ পাওয়া যায়নি। ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!