কলাপাড়ায় ওয়াস ব্যবসায়ীদের প্রশিক্ষণ | আপন নিউজ

বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
তালতলীতে জমি দ’খ’ল করতে শতাধিক ভাড়াটিয়া স’ন্ত্রা’সী বা’হিনী এনে ঘর নির্মাণ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান পেল আমতলীর ১৬৫ পরিবার কুয়াকাটায় ঈদ উপলক্ষে ৫ হাজার নারীর মাঝে শাড়ি বিতরণ করলেন সাবেক পৌর মেয়র আনোয়ার সংবাদ প্রকাশের জেরে কুয়াকাটায় সাংবাদিককে হ’ত্যা’র হু’ম’কি, থানায় জিডি কালবৈশাখী তান্ডবে অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত, বিভিন্ন এলাকায় রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন কলাপাড়ায় প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত উপজেলায় মাদরাসা পর্যায়ে শীর্ষে খেপুপাড়া নেছারুদ্দীন কামিল মাদরাসা কলাপাড়ায় ফসলি জমির মাটি বিক্রি: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জ’রি’মানা অনৈতিক ভিডিও ভাইরাল ঘটনায় কলাপাড়ায় বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত ‘কলাপাড়া চৌকি আদালত বার ভবনের জন্য সরকারি জমি বরাদ্দের কাজ প্রক্রিয়াধীন রয়েছে’
কলাপাড়ায় ওয়াস ব্যবসায়ীদের প্রশিক্ষণ

কলাপাড়ায় ওয়াস ব্যবসায়ীদের প্রশিক্ষণ

আপন নিউজ অফিসঃ কলাপাড়া পৌরসভার ওয়াস ব্যবসায়ীদের ক্রেতা ব্যবস্থাপনা, চাহিদা সৃষ্টি ও ফিডব্যাক শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার কলাপাড়া পৌরসভার হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. অহিদুল ইসলাম এ প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন করেন। দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন হোপ ফর দি পুওরেষ্ট এর বরগুনা ও কলাপাড়া ফিল্ড অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌরসভার কর আদায়কারী মো. সাইফুর রহমান, এইচপি’র মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. জান্নাতুল নাঈম, ওয়াস ব্যবসায়ী রীনা রানী, ইসরাত জাহান পাপড়ি, মনির আহম্মেদ, মো. জাহিদ হাসান, সুমন শিকদার প্রমুখ। প্রশিক্ষণের মাধ্যমে ব্যবসায়ীরা পণ্যর চাহিদা সৃষ্টি, লক্ষ্য, উদ্দেশ্য, চাহিদা সৃষ্টি, ক্রেতা ও ক্রেতা ব্যবস্থাপনা ক্রেতাদের দীর্ঘ মেয়াদে ধরে রাখার কৌশল, ক্রেতার কাছ থেকে মতামত গ্রহনের পদ্ধতি বিষয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!