কলাপাড়ায় জমির সীমানা নির্ধারন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০ | আপন নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় ঢাবি অ্যালামনাইদের মিলনমেলা ও ইফতার মাহফিল কলাপাড়ায় সিপিপি ও ডব্লিউডিএমসি সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত কলাপাড়ায় “নবজাগরণ” উদ্যোগে অসহায়দের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ আমতলীতে হ’য়’রা’নী করতে ২২ পৌর নাগরিকের ভু’য়া স্বাক্ষরে অভিযোগ আমতলীতে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত কলাপাড়ায় ইসলামিয়া হাসপাতালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় ইয়া’বা সে’বনের অপ’রা’ধে স্বেচ্ছাসেবক দল নেতার এক মাসের কা’রা’দণ্ড কলাপাড়ায় ইউনাইটেড-১৯ ব্যাচের শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুয়াকাটায় মুক্তা চাষে দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
কলাপাড়ায় জমির সীমানা নির্ধারন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

কলাপাড়ায় জমির সীমানা নির্ধারন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০

আপন নিউজ অফিসঃ কলাপাড়ায় জমির সীমানা নির্ধারন নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্ততঃ ১০ জন আহত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত ১০ জনের মধ্যে গুরুতর অবস্থায় ৬ জনকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলো মো.আবু তাহের (৪৫) মতিউর রহমান (৩৫) আবদুস সত্তার (৫০) সরোয়ার হোসেন (২৫) মো.ইউসুফ আলী (৩৫) ও সুমন প্যাদা (২৫)।

পুলিশ স্থানীয় সূত্র জানা গেছে, জমির সীমানা নির্ধারন নিয়ে হাজীপুর এলাকার আবু তাহের গ্রæপের সাথে মো.জলিল প্যাদা গ্রুপের লোকজনদের বাক-বিতন্ডার এক পর্যায়ে উভয় গ্রæপের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় গ্রæপের লোকজন লাঠি-সোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। এসময় স্থাণীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। অপরদিকে ,আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ডা.কামরুন্নহার মিলি জানান, আহতদের শরীরে ফুলা জখমের চিহ্ন রয়েছে।
কলাপাড়া থানার ওসি মো.জসীম জানান, ঘটনার সাথে জড়িত দু’পক্ষের দু’জনকে ডাকা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!