কলাপাড়ায় শাপলাপাতা মাছ ক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা | আপন নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

প্রধান সংবাদ
কলাপাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ৩৫ হাজার টাকার বৈদ্যুতিক তার চু/রি কলাপাড়ায় আক্কাসকে ই-হুইল উপহার, মানবিক দৃষ্টান্ত অভি বিশ্বাস পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন রিপন মিয়া,এলাকায় শোকের ছায়া কলাপাড়ায় ‘প্রাথমিক দুর্যোগ সতর্কতা ক্যাম্পেইন’ অনুষ্ঠিত ঐতিহাসিক কুরআন দিবস উপলক্ষে কলাপাড়ায় ছাত্রশিবিরের আলোচনা সভা ও কুরআন বিতরণ কলাপাড়ায় ফেক আইডি খুলে অ’প’প্র’চা’র ও চাঁ/দা দাবির অভিযোগে যুবক গ্রে’ফ’তা’র কলাপাড়ায় মাছ ধরা নিয়ে সং’ঘ’র্ষে আ’হ’ত ১ কলাপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মা’ন’ব’ব’ন্ধ’ন ও প্রতিবাদ সমাবেশ কলাপাড়ায় পত্রিকা বিক্রেতা মরহুম সালাম’র কবর জিয়ারত, পরিবারের পাশে মনির কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ ডিগ্রি ও অনার্স শাখার কমিটি অনুমোদন
কলাপাড়ায় শাপলাপাতা মাছ ক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

কলাপাড়ায় শাপলাপাতা মাছ ক্রয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের জরিমানা

চঞ্চল সাহাঃ কলাপাড়ায় শাপলাপাতা মাছ ক্রয়ের অপরাধে মনির মুসুল্লী (৩৪) নামে এক ক্রেতাকে বন সংরক্ষন আইনে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে পৌরশহরের মাছ বাজার এলাকা থেকে শাপলাপাতা মাছ কিনে নেয়ার সময় ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎজীবন মন্ডল তাকে এ অর্থদন্ডাদেশ দেন। এ সময় শাপলাপাতা মাছ বিক্রেতা সটকে পড়ে। তবে ওই বিক্রেতার অন্ততঃ আড়াইমন ওজনের টুকরা টুকরা কাটা শাপলাপাতা মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এর আগে একই এলাকা থেকে বনকর্মকর্তা আবদুস ছালাম পাঁচ মন ওজনের অপর একটি শাপলাপাতা মাছ জব্দ করে মাটি চাঁপা দেন। এসময় এ বিক্রেতা পালিয়ে যেতে সক্ষম হয় বলে স্থানীয়রা জানিয়েছে।

বিষয়টি জানতে বনকর্মকর্তা আবদুস ছালাম কে তাঁর মুঠো ফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!