মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

প্রধান সংবাদ
৭২ একর খাস জমি বন্দোবস্ত কান্ডে অবশেষে কলাপাড়ার সেই ইউএনও আবু হাসনাতকে লঘুদন্ড ভূমি নিয়ে দীর্ঘ বিরোধ: আদালতের রায় গোপনের অভিযোগে সংবাদ সম্মেলন আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে তাড়িয়ে দেয়ার অভিযোগ পায়রার ৩য় কার্যনির্বাহী কমিটি গঠনঃ সভাপতি মোঃ রফিকুল, সাধারণ সম্পাদক দ্বীপ ঢালী কলাপাড়ায় চেতনানাশক স্প্রে করে ব্যবসায়ীর বাড়িতে চু-রি, নগদ টাকা ও স্বর্ণালংকার লু-ট কলাপাড়ায় ভাড়াটিয়া বাসায় চু’রি’র অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার চু-রি কলাপাড়ার ৫ শ্রমিককে ঢাকায় তিন দিন আ’ট’কে নি’র্যা’ত’নে’র অভিযোগ, আ’ট’ক-৩ আমতলীতে স্বামীর পরকিয়ার বলি স্ত্রী; হাসপাতালে মরদেহ রেখে পালালো স্বামী ও তার স্বজনরা কলাপাড়ায় ১১ বছরের শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রে’ফ’তা’র কলাপাড়ায় অনিয়মের তদন্তে সরকারি কর্মকর্তাকে বাঁধা
ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন; ৩৬ জনের লাশ উদ্ধার

ঝালকাঠিতে লঞ্চে ভয়াবহ আগুন; ৩৬ জনের লাশ উদ্ধার

আপন নিউজ ডেস্কঃ ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে।

লঞ্চটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল। ঝালকাঠির সুগন্ধা নদীতে পৌঁছলে এতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে লঞ্চটিতে আগুন লাগে।

শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন বলেন, লঞ্চে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

এর আগে সকালে ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী ৩০ জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন।

ঝালকাঠি ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডে আহত হয়েছেন কমপক্ষে ৭২ জন যাত্রী। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

লঞ্চটি বর্তমানে সুগন্ধা নদীর দিয়াকুল পাড়ে ভেড়ানো রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved 2022 © aponnewsbd.com

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHostBD
error: সাইটের কোন তথ্য কপি করা নিষেধ!!